স্যাটেলাইটের ছবিতে অক্ষত বালাকোট

পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মুহাম্মদের যে প্রশিক্ষণ শিবিরে ভারত বোমা হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে বলে দাবি করে আসছে সেটি ‘অক্ষত’ দাঁড়িয়ে আছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার উচ্চ রেজ্যুলুশনের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে রয়টার্স।

২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহর ও জাবা গ্রামের কাছে জইশ-ই-মুহাম্মদের ওই প্রশিক্ষণ কেন্দ্রে যুদ্ধবিমান থেকে ১০০০ কেজি বোমাবর্ষণ করে ৩০০ জঙ্গিকে হত্যা করেছে বলে দাবি করে ভারত।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক বেসরকারি স্যাটেলাইট অপারেটর প্ল্যানেট ল্যাব ইনকর্পোরেটেডের সরবরাহ করা ছবিগুলোতে ঐ স্থানের ৭২ সেন্টিমিটার পর্যন্ত ছোট জিনিসও বিস্তারিতভাবে তুলে ধরেছে। ভারত সরকার যেখানে হামলা চালিয়েছে বলে দাবি করছে সেখানে পরিষ্কারভাবে অন্তত ছয়টি ভবন দেখা গেছে।

এই ছবিগুলোর সঙ্গে ২০১৮ সালের এপ্রিলে গ্রহণ করা স্যাটেলাইট ছবিগুলোর তেমন কোনো পার্থক্য নেই। ঐ স্থানে বোম হামলার কোনো চিহ্ন নেই, বিস্ফোরণের ধাক্কায় উড়ে যাওয়া কোনো দেয়াল নেই, মাদ্রাসার আশপাশে উপড়ে পড়া কোনো গাছ নেই, এমনকি ভবনগুলোর ছাদে কোনো ছিদ্রও নেই।

মঙ্গলবার ও বৃহস্পতিবার রয়টার্সের সাংবাদিকরা দুইবার বালাকোটের ওই এলাকাটি পরিদর্শন করেছেন। এ সময় আশপাশের এলাকাগুলোর লোকজনের বিস্তারিত সাক্ষাৎকারও গ্রহণ করেছেন। তারা ধ্বংস হয়ে যাওয়া কোনো প্রশিক্ষণ শিবির বা কেউ নিহত হয়েছেন বলে কোনো প্রমাণ পাননি।

জাবা বেসিক হেলথ ইউনিটের মোহাম্মদ সিদ্দিক ও বালাকোট তেহশিল সদরদপ্তর হাসপাতালের ঊর্ধ্বতন চিকিৎসা কর্মকর্তা জিয়াউল হক জানিয়েছেন, তারা কোনো হতাহতকে দেখেননি।

এসব বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ইমেইলে প্রশ্ন করা হলেও তারা কোনো জবাব দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

 

টাইমস/এএস

Share this news on:

সর্বশেষ

img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিং-এর! Feb 04, 2026
img
খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

মুসলিম পার্সোনাল ‘ল’ প্রণয়ন ও হাইকোর্টে বিশেষ বেঞ্চের প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026
img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026
img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026
img
'ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত' Feb 04, 2026