© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুর্শিদাবাদে জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার

শেয়ার করুন:
মুর্শিদাবাদে জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার
international-desk
০৫:০৬ পিএম | ০৬ মার্চ, ২০১৯

বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের (জেএমবি) এক সদস্যকে ভারতের ত্রিপুরা রাজ্যের মুর্শিদাবাদ জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাজ্য পুলিশের বরাত দিয়ে জঙ্গি সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি।

বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের (জেএমবি) এক সদস্যকে ভারতের ত্রিপুরা রাজ্যের মুর্শিদাবাদ জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাজ্য পুলিশের বরাত দিয়ে জঙ্গি সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি।

গ্রেফতার জেএমবি সদস্যের নাম নাসির শেখ। তিনি জঙ্গি সংগঠনটির এক সক্রিয় সদস্য বলে জানান ত্রিপুরা পুলিশের প্রধান (ডিজিপি) এ কে শুক্লা।

প্রতিবেদনে বলা হয়, ভারতের বিভিন্ন রাজ্যের মতো ত্রিপুরাতেও এই জঙ্গি সংগঠনটি নিজেদের নেটওয়ার্ক তৈরি করেছে। ত্রিপুরার কোন কোন জায়গায় এই সংগঠনের নেটওয়ার্ক রয়েছে এবং তারা কোনো নাশকতার পরিকল্পনা করেছিল কিনা সেটা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা চলছে।

বিগত কয়েক বছরের মধ্যে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জেএমবি। বর্ধমানের খাগড়াগড় এবং বুদ্ধগয়ায় বিস্ফোরণের ঘটনায় এই সংগঠনের হাত রয়েছে বলে দাবি করেছেন ভারতের গোয়েন্দা কর্মকর্তারা।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন