© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় নির্মাণ প্রতিষ্ঠানের ১৬ কর্মী নিহত

শেয়ার করুন:
আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় নির্মাণ প্রতিষ্ঠানের ১৬ কর্মী নিহত
international-desk
০৬:৪৯ পিএম | ০৬ মার্চ, ২০১৯

আফগানিস্তানের পূর্বাঞ্চলের জালালাবাদ শহরে একটি নির্মাণ কোম্পানির কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা এবং সন্ত্রাসীদের গুলিতে ওই প্রতিষ্ঠানের ১৬ জন কর্মী নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। নাগারহার প্রদেশের সরকারের মুখপাত্র আত্তাউল্লাহ খোগইয়ানি জানান, নির্মাণ প্রতিষ্ঠানটির বাইরে দুজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর অন্য হামলাকারীরা কোম্পানিটির ভেতরে প্রবেশ করে গুলি চালাতে শুরু করেন। এতে প্রতিষ্ঠানটির ১৬ কর্মী মারা গেছেন। নিহতদের মধ্যে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন নিরাপত্তা প্রহরী রয়েছেন। হামলাকারীদের পাঁচজন নিহত হয়েছে। 

আফগানিস্তানের পূর্বাঞ্চলের জালালাবাদ শহরে একটি নির্মাণ কোম্পানির কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা এবং সন্ত্রাসীদের গুলিতে ওই প্রতিষ্ঠানের ১৬ জন কর্মী নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নাগারহার প্রদেশের সরকারের মুখপাত্র আত্তাউল্লাহ খোগইয়ানি জানান, নির্মাণ প্রতিষ্ঠানটির বাইরে দুজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর অন্য হামলাকারীরা কোম্পানিটির ভেতরে প্রবেশ করে গুলি চালাতে শুরু করেন। এতে প্রতিষ্ঠানটির ১৬ কর্মী মারা গেছেন। নিহতদের মধ্যে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন নিরাপত্তা প্রহরী রয়েছেন। হামলাকারীদের পাঁচজন নিহত হয়েছে। 

খোগিয়ানি বলেন, হামলাকারী ৫ জনের মধ্যে দুজন বিস্ফোরণকারী এবং ৩ জন ছিল বন্দুকধারী ছিলেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্কিন সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আফগানিস্তান ফোর্সকে সহায়তা করছে। তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছেন তিনি।

 

টাইমস/এএস

মন্তব্য করুন