© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি-মিয়ানমার-ইসরায়েলে মানবাধিকার লঙ্ঘন, উদ্বেগে জাতিসংঘ

শেয়ার করুন:
সৌদি-মিয়ানমার-ইসরায়েলে মানবাধিকার লঙ্ঘন, উদ্বেগে জাতিসংঘ
central-desk
০৮:০২ পিএম | ০৬ মার্চ, ২০১৯

সৌদি আরব, মিয়ানমার ও ইসরায়েলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট বলেছেন, এসব দেশকে অমানবিক তৎপরতা বন্ধ করতে হবে। খবর পার্সটুডের। বুধবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪০তম বৈঠকে যে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছেন তাতে এ উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মিশেল ব্যাচলেট'র প্রতিবেদনে আরও বলা হয়েছে, নারী মানবাধিকার কর্মীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং আটক নারীদের মুক্তি দিতে হবে।

সৌদি আরব, মিয়ানমার ও ইসরায়েলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট বলেছেন, এসব দেশকে অমানবিক তৎপরতা বন্ধ করতে হবে। খবর পার্সটুডের।

বুধবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪০তম বৈঠকে যে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছেন তাতে এ উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মিশেল ব্যাচলেট'র প্রতিবেদনে আরও বলা হয়েছে, নারী মানবাধিকার কর্মীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং আটক নারীদের মুক্তি দিতে হবে।

গাজা উপত্যকায় বিক্ষোভকারীদের প্রতি ইসরায়েলি সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, গাজা উপত্যকা অবরুদ্ধ করে রাখার কারণে সেখানকার পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সেখানে বেকারত্বের হার ৫০ শতাংশে পৌঁছেছে।

মানবাধিকার হাইকমিশনার আরও বলেছেন, অবরোধের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে এবং গাজার ৭০ শতাংশ মানুষের এখন মানবিক সহায়তা দরকার।

মিয়ানমার ইস্যুতে প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক স্বার্থে রোহিঙ্গা মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন চালানো হয়েছে এবং শরণার্থী শিবির থেকে স্বেচ্ছায় স্বদেশে প্রত্যাবর্তনের সুযোগ তৈরির চেষ্টা করতে হবে।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন