© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন সরকারের বিরুদ্ধে হুয়াওয়ের মামলা  

শেয়ার করুন:
মার্কিন সরকারের বিরুদ্ধে হুয়াওয়ের মামলা   
international-desk
০২:৪২ পিএম | ০৭ মার্চ, ২০১৯

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্বের বৃহত্তম চীনা টেলিকম প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড। যুক্তরাষ্ট্র সরকারের একটি নিষেধাজ্ঞার কারণে দেশটির সরকারি সংস্থাগুলো হুয়াওয়ের পণ্য ব্যবহার করতে পারে না। সরকারি ও

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্বের বৃহত্তম চীনা টেলিকম প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড।

যুক্তরাষ্ট্র সরকারের একটি নিষেধাজ্ঞার কারণে দেশটির সরকারি সংস্থাগুলো হুয়াওয়ের পণ্য ব্যবহার করতে পারে না। সরকারি ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধেই মামলা করা হয় বলে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বিবরণে হুয়াওয়ে জানিয়েছে, তাদের কোম্পানিতে ‘চীনা সরকারের কোনো মালিকানা নেই’।

বিবিসি জানায়, হুয়াওয়ের পণ্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে। এমন উদ্বেগে ২০১৮ সালে কংগ্রেসে হুয়াওয়ের ব্যবসা সীমাবদ্ধ করে দেওয়া নিয়ে একটি বিল পাস হয়। পরে বিলটি আইনে পরিণত হয়। ওই আইনের একটি অনুচ্ছেদ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছে হুয়াওয়ে।

হুয়াওয়ের চেয়ারম্যান গুও পিং বলেন, হুয়াওয়ের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সরকার তাদের আরোপিত নিষেধাজ্ঞার সমর্থনে প্রমাণ দিতে বারবার ব্যর্থ হয়েছে। যথাযথ ও শেষ উপায় হিসেবেই আমরা আইনি এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।

গুও পিং আরও জানান, এই নিষেধাজ্ঞা শুধু বেআইনিই নয়, এটি অবাধ প্রতিযোগিতায় হুয়াওয়ের অংশগ্রহণকেও বাধাগ্রস্ত করছে, এর ফলে মার্কিন ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন