© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাশ্মীরে বাসে গ্রেনেড হামলায় নিহত ১, আহত ২৬

শেয়ার করুন:
কাশ্মীরে বাসে গ্রেনেড হামলায় নিহত ১, আহত ২৬
international-desk
০৫:৫৫ পিএম | ০৭ মার্চ, ২০১৯

একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় আবারও কেঁপে উঠল  ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকা। হামলায় কমপক্ষে ২৬ জন আহত এবং ১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কাশ্মীরের বাসস্ট্যান্ডে এই গ্রেনেড হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় আবারও কেঁপে উঠল  ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকা। হামলায় কমপক্ষে ২৬ জন আহত এবং ১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কাশ্মীরের বাসস্ট্যান্ডে এই গ্রেনেড হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে বিস্ফোরণটি ঘটে। এতে ২৬ জন আহত এবং ১ জন নিহত হন। হতাহতদের বেশিরভাগই বাস চালক ও কন্ডাক্টর।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মনীষ কুমার সিনহা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের আগে পার্ক করা একটি বাসের নিচে ওই গ্রেনেডটি রেখে দেয়া হয়েছিল।

তিনি জানান, এখন ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আহতদের কাশ্মীর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

মাত্র তিন সপ্তাহ আগে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতের আধা সামরিক বাহিনীর কমপক্ষে ৪০ সদস্য নিহত হয়।

 

টাইমস/এএস

মন্তব্য করুন