মেক্সিকোতে ট্রাক উল্টে নিহত ২৫ অভিবাসী
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাতে এক ট্রাক দুর্ঘটনায় মধ্য আমেরিকার ২৫ অভিবাসী নিহত ও ২৯ জন আহত হয়েছে। ট্রাকটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপির।
অ্যাটর্নি জেনারেলের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, একটি ট্রাকে করে মধ্য আমেরিকার এসব অভিবাসন প্রত্যাশীকে নিয়ে যাওয়ার সময় গুয়েতমালা সীমান্তবর্তী মেক্সিকোর চিয়াপাস রাজ্যে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনায় হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বলেছেন, তারা মধ্য আমেরিকান।
যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি প্রধান ‘ট্রানজিট পয়েন্ট’। বিশেষ করে গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য অভিবাসনকারীদের অনেকেই অঙ্গরাজ্যটি দিয়ে যাত্রা করেন।
টাইমস/এসআই