তুরস্কে নারীদের সমাবেশে পুলিশের টিয়ার গ্যাস

আন্তর্জাতিক নারী দিবসে তুরস্কের  ইস্তাম্বুল নগরীর কেন্দ্রস্থলে অংশ নেয়া হাজার হাজার নারীর সমাবেশে পুলিশ শুক্রবার টিয়ার গ্যাস ছুঁড়েছে।

নারী অধিকারের দাবিতে এবং সহিংসতার নিন্দা জানাতে বিক্ষোভের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারীরা সমাবেশ করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে এ গ্যাস ছুঁড়ে। খবর এএফপির।

এএফপির এক সংবাদদাতা জানান, ইস্তাম্বুলের প্রধান পথচারী সড়ক ইস্তিকাল অ্যাভিনিউয়ের প্রবেশ মুখে সমবেত হওয়া নারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শক্তি প্রয়োগ করে এবং এক পর্যায়ে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সেখানে অনেক নারীকে নানা রঙের পরচুলা ও মুখোশ পড়া অবস্থায় দেখা যায়।

গত বছর নারী দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও কর্তৃপক্ষ এ বছরের সমাবেশের প্রাক্কালে নগরীর সেন্ট্রাল অ্যাভিনিউতে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে বিবৃতি দেয়।

ওই এলাকায় বিক্ষোভের প্রাক্কালে সেখানে অনেক পুলিশ মোতায়েন করা হয়। তারা কেন্দ্রীয় তাকসিম স্কয়ার ঘিরে রাখে। এ সময় স্থানীয় অনেক দোকান বন্ধ ছিল।

সেখানে হাজার হাজার নারী উপস্থিত হলেও অ্যাভিনিউটির ছোট একটি অংশে তাদের সমাবেশ করার অনুমতি দেয়া হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘আমাদেরকে স্তব্ধ করা যাবে না, আমরা ভীত নই, আমরা বাধা মানি না’ বলে শ্লোগান দেয়।

সেখানে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে নারীদের সমাবেশ ছত্রভঙ্গ করে।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026
img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026
img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026