© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনসম্মুখে বিয়ের প্রস্তাবে প্রেমিক যুগল গ্রেফতার

শেয়ার করুন:
জনসম্মুখে বিয়ের প্রস্তাবে প্রেমিক যুগল গ্রেফতার
international-desk
০২:৫২ পিএম | ১০ মার্চ, ২০১৯

ইরানে একটি বিপণিবিতানে জনসম্মুখে বিয়ের প্রস্তাব দেয়ার অভিযোগে এক প্রেমিক যুগলকে গ্রেফতার করেছে পুলিশ। ইরানের উত্তরাঞ্চলীয় শহর আরাকে এ ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ।

ইরানে একটি বিপণিবিতানে জনসম্মুখে বিয়ের প্রস্তাব দেয়ার অভিযোগে এক প্রেমিক যুগলকে গ্রেফতার করেছে পুলিশ।

ইরানের উত্তরাঞ্চলীয় শহর আরাকে এ ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ।

ফারস নিউজ জানিয়েছে, গোলাপের পাপড়ি দিয়ে তৈরি হৃদয় এর ভেতর দুজন দাঁড়িয়ে একে অপরকে বিয়ের প্রস্তাব দেয়। ছেলেটির দেয়া প্রস্তাবে মেয়েটি হ্যাঁ-সূচক জবাব দেয় ও আবেগে আপ্লুত হয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে ভালোবাসা জানায়।

সম্প্রতি ইরানের সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিয়ের প্রস্তাবের ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় পুলিশের নজরে আসে। ইসলামী আইনভঙ্গের অভিযোগে ওই জুটিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে ফারস নিউজকে মারকাজি প্রদেশের উপ-পুলিশ কমিশনার মাহমুদ খালাজি জানান, তাদেরকে গ্রেফতারের গণদাবি ছিল। নারী ও পুরুষের অবাধ মেলামেশা ইরানি ইসলামিক আইনের পরিপন্থী।

শালীনতা ভঙ্গ ও পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করায় তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান মাহমুদ খালাজি।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন