ইথিওপিয়ায় বিধ্বস্ত বিমানের 'সব আরোহী' নিহত

বিধ্বস্ত হওয়া ইথিওপিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের ১৫৭ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে এয়ারলাইন্সের কর্তৃপক্ষ। খবর বিবিসির।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ১৪৯ জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০টি দেশের যাত্রী ছিল এই ফ্লাইটে।

এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানায়, বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানটি ইথিওপিয়ার স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৪৪ মিনিটে দুর্ঘটনায় পড়ে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের ৬ মিনিটের মধ্যে দক্ষিণপূর্বের বিশফটু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে এয়ারলাইন্সটি। বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি।

নাম প্রকাশ না করে এয়ারলাইন্সটির এক মুখপাত্র বলেছেন, ‘রোববার সকাল ৮টা ৪৪ মিনিটে এটি ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।’

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে একটি টুইট করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘যেসব পরিবার তাদের প্রিয় মানুষদের হারিয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

এর আগে এক বিবৃতিতে এয়ারলাইন্স কোম্পানিটি জানিয়েছিল, বিশফটু শহরের কাছে বিধ্বস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

বিবৃতিতে আরো  বলা হয়, ইথিওপিয়ার এয়ারলাইন্সের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। জরুরি সেবার কাজে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।

বিধ্বস্ত বিমানটি মার্কিন প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির তৈরি করা। তারা বিষয়টির ওপর নজর রাখছে।

৭৩৭ ম্যাক্স-৮ বিমানটি আকাশে নতুনই বলা যায়। ২০১৬ সালে বোয়িং কোম্পানি প্রথম এই মডেলের বিমান বিক্রি শুরু করে। গত বছরের জুলাই মাসে ইথিওপিয়ার এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত হয় এই বিমান।

একই মডেলের আরেকটি বিমান পাঁচ মাস আগে ইন্দোনেশিয়ায় দুর্ঘটনার কবলে পড়ে। লায়ন এয়ারের ওই বিমান দুর্ঘটনায় প্রায় ১৯০ জন যাত্রী নিহত হয়।

 

 

টাইমস/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026
img
একটি দল জাল ভোট দিতে বোরখা ও নিকাব প্রস্তুত করছে : মাহদী আমিন Feb 07, 2026
img
লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা Feb 07, 2026