ব্রেক্সিট ইস্যুতে হারের পর যে সাতটি পথে হাঁটতে পারে ব্রিটেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে'র ব্রেক্সিট পরিকল্পনা আবারও প্রত্যাখ্যান করেছে পার্লামেন্ট সদস্যরা। স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটিতে দ্বিতীয়বারের মতো বাতিল হয়ে যায় মে'র খসড়া চুক্তি। খবর বিবিসির।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দীর্ঘ দেন-দরবার করে জোট থেকে বেরিয়ে যাওয়ার খসড়া চুক্তি চূড়ান্ত করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। ওই চুক্তির প্রতি সমর্থন আদায়ে দ্বিতীয়বারের মতো তা মঙ্গলবার সন্ধ্যায় সংসদের সামনে পেশ করেছিলেন তিনি।

কী প্রভাব পড়তে পারে?

টেরিজা মের প্রস্তাব দ্বিতীয় দফায় ভেস্তে যাওয়ার পর, ব্রিটেনের অর্থনীতিতে এর কী প্রভাব পড়বে জানতে চাইলে ব্রিটেনের সোয়ানসি ইউনিভার্সিটির শিক্ষক রোযেন আজাদ চৌধুরী বলেন, এটা নির্ভর করবে ব্রিটেন কোনো ডিল বা চুক্তি নিয়ে বেরোতে চায় কি-না তার ওপর। এ বিষয়ে বৃহস্পতিবার আরেক দফা ভোট হবে।

আজাদ চৌধুরী মনে করেন, পুরো বিষয়টা এখন নির্ভর করবে ইউরোপীয় ইউনিয়নের ওপর। সামনে ইইউ পার্লামেন্ট নির্বাচন। তারা হয়তো দুই বছরের জন্য সময় দেবে।

তিনি বলেন, বাজারে প্রচণ্ড অনিশ্চয়তা দেখা দেবে। দেখবেন যে, আজই ডলার ও ইউরোর বিপরীতে পাউন্ডের ব্যাপক পতন হয়েছে। যুক্তরাজ্যে বিনিয়োগ গত একবছরে অনেক কমে গেছে। অনিশ্চয়তা যদি আরও বিরাজ করে অর্থনীতির জন্য সেটি খুবই খারাপ অবস্থা হবে।

এক গবেষণার তথ্য তুলে ধরে আযাদ চৌধুরী বলেন, গবেষণা দেখা গেছে যে, কোনো ডিল (চুক্তি) নিয়ে যদি না বের হয়, তাহলে যুক্তরাজ্যের জিডিপি ৮% নেমে যাবে।

ব্রিটেনের সামনে এখন পথ কী?

১. চুক্তিহীন ব্রেক্সিট

ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে গেলে ইইউভুক্ত দেশগুলোতে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের জন্য ব্রিটেন একটি সুবিধাজনক চুক্তি করতে চাইছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ব্রিটিশ ব্যবসায়ী ও কোম্পানিগুলো কী ধরনের সুবিধা পাবে - সেটিও একটি বিষয়।

তবে ব্রিটেন কোনো চুক্তি বা ডিল চায় কি-না সেটা জানা যাবে ১৩ মার্চের পর।

২. প্রধানমন্ত্রীর খসড়া চুক্তির ওপর আরেক দফা ভোট

প্রধানমন্ত্রী টেরিজা মে দ্বিতীয় দফায় হেরে গেলেও সবচেয়ে সাদাসিধে উপায় হবে হয়তো হাউস অব কমন্সে তার খসড়া চুক্তিটি আরেক দফা ভোটাভুটিতে নিয়ে যাওয়া।

৩. পুনরায় আলোচনা

ব্রেক্সিট চুক্তি নিয়ে সরকার একেবারে নতুন করে আলোচনার প্রস্তাব দিতে পারে।

৪. আবার গণভোট

পুনরায় গণভোটের আয়োজন করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। নতুন করে গণভোটের জন্য আইনে নতুন সংযোজন প্রয়োজন হবে এবং কারা ভোটার হতে পারবে সেটা নির্ধারণ করতে হবে।

৫. সাধারণ নির্বাচন আহ্বান

টেরিজা মে এই অচলাবস্থা নিরসনে সাধারণ নির্বাচনের আহ্বান করতে পারেন। তবে নির্বাচন আহ্বান করার ক্ষমতা তার নেই। কিন্তু নির্ধারিত সময়ের আগেই নির্বাচনের জন্য সংসদ সদস্যদের ভোটের আহ্বান জানাতে পারেন। সেজন্য দুই-তৃতীয়াংশ এমপির সমর্থন প্রয়োজন হবে।

৬. পুনরায় অনাস্থা ভোট

যেকোনো সময় আরেক দফা অনাস্থা ভোটের আয়োজন করা যেতে পারে। আইন অনুসারে, ২০২২ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও সরকারের প্রতি আস্থা-অনাস্থা প্রশ্নে এমপিদের ভোট যেকোনো সময় হতে পারে।

৭. নো ব্রেক্সিট

ইউরোপীয় আদালতের নির্দেশনা অনুসারে ব্রিটেন চাইলে এককভাবে ব্রেক্সিট বাতিল করতে পারবে।

 

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026