ক্রাইস্টচার্চে ছয় জনের দাফন সম্পন্ন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলায় নিহতদের দাফন কাজ শুরু হয়েছে৷ বুধবার মোট ছয়জনের মরদেহ দাফন করা হয়েছে৷ বাকিদেরও চলতি সপ্তাহের ভেতরই দাফন সম্পন্ন করার কথা রয়েছে৷

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার ভয়াবহ যুদ্ধের স্মৃতি পেছনে ফেলে এক বাবা তার সন্তানকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন শান্তির এই দেশে৷ শরণার্থী হিসেবে আশ্রয় নেয়ার এক বছরের মাথায় ‘বিশ্বের সবচেয়ে নিরাপদ' সেই ভূমিতেই গুলিবিদ্ধ হয়ে মারা যান তারা৷ ৪৪ বছরের সেই খালিদ মোস্তফা আর ১৫ বছরের হামজা মোস্তফাকে দাফনের মধ্য দিয়েই শুরু হয়েছে ক্রাইস্টচার্চে নিহতদের শেষকৃত্য৷

বুধবার সকালে স্বজনরা খাটে করে একে একে মোট ছয়জনের লাশ নিয়ে আসেন ক্রাইস্টচার্চের মেমোরিয়াল পার্কের কবরস্থানে৷ নামাজে জানাজা শেষে তাদের নামানো হয় কবরে৷

‘মরদেহ যখন নিচে নামানো হচ্ছিল, সেই মুহূর্তটি ছিল আমার জন্য ভীষণ আবেগের।’ অকল্যান্ড থেকে শেষকৃত্যে যোগ দিতে এসে বলছিলেন গুলশাদ আলি৷

তার মতো নিউজিল্যান্ডের বিভিন্ন প্রান্তের মুসলমান নারী-পুরুষেরা এসেছেন নিহতদের চিরবিদায় জানাতে৷

বুধবার মোট ছয়জনের মরদেহ কবর দেয়ার মধ্য দিয়েই ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের শেষকৃত্যের প্রথম পর্ব সমাপ্ত হয়৷ এই ঘটনায় পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, সোমালিয়া ও আফগানিস্তানের ৫০ জন নাগরিক নিহত হয়েছেন৷ যার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ তিন বছরের এক সোমালি শিশুও ছিল৷

নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর আবেদন

এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এই গণহত্যার ঘটনার পর দ্বিতীয়বারের মতো ক্রাইস্টচার্চ পরিদর্শনে আসেন৷

এ সময় তিনি বলেন, ‘একটি পরিবার নিরাপত্তার জন্য এই দেশে এসেছে এবং তাদের এখানে নিরাপদেই থাকা উচিৎ।’ আগামী শুক্রবার দেশটিতে মুসলমানদের জন্য প্রার্থনার আহ্বান জানান তিনি৷ এই আয়োজন জাতীয়ভাবে সম্প্রচার করা হবে৷

নিহতদের স্মরণে পালন করা হবে দুই মিনিটের নীরবতা৷ তিনি বলেন, ‘আগামী শুক্রবার যখন মুসলমান সম্প্রদায় মসজিদে ফিরবে তখন তাদেরকে সমর্থন জানাতে হবে।’

হামলার শিকার দু'টি মসজিদের একটি আল নূরকে শুক্রবারের জুম্মার জন্য প্রস্তুত করা হচ্ছে৷ ৫০ জনের মধ্যে এই মসজিদে নামাজ আদায় করতে এসেই নিহত হয়েছেন ৪০ জন৷  মসজিদের কাছেই দেশটির মাওরি আদিবাসীরা সম্প্রীতির প্রকাশ হিসেবে তাদের ঐতিহ্যবাহী হাকা নৃত্য প্রদর্শন করে৷ আরেকটি দল সূর্যাস্তের সময় নিউজিল্যান্ডের জাতীয় সংগীত গাইতে থাকে৷

অস্ট্রেলিয়ার ইমামদের আহ্বান

এদিকে অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল শুক্রবারের জুম্মার নামাযের খুতবায় দেশটির ইমামদের প্রতি ক্রাইস্টচার্চ মসজিদের ঘটনায়   নিহতদের স্মরণ করার আহ্বান জানিয়েছেন৷

তিনি বলেছেন, ‘বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান বা যেকোনো নিরীহ ব্যক্তি হামলার শিকার হলে সেটি সমস্ত মুসলমান এবং সমস্ত মানবজাতির ওপরই হামলা৷ এটি শুধু মুসলমান বা নিউজিল্যান্ডের ট্রাজেডি নয়, এটি গোটা মানব সমাজ ও বিশ্বের জন্যই ট্রাজেডি৷ আমাদেরকে বিভক্ত করার জন্য এই ধরনের সন্ত্রাসী হামলা চালানো হয়৷ যে পন্থায় বা যে আকারেই হোক না কেন আমরা এমন কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করছি৷ তার বদলে আমরা একতাবদ্ধ ও শক্তিশালী থাকব।’

আন্তর্জাতিক তদন্ত

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেনের তদন্তকারীরা শুক্রবারের ঘটনায় অভিযুক্ত হামলাকারীর একটি প্রোফাইল তৈরি করছেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের পুলিশ প্রধান৷

‘আমি আপনাদের নিশ্চিত করছি যে এটি আন্তর্জাতিকভাবে তদন্ত করা হচ্ছে’ -গণমাধ্যমকে বলেন পুলিশ কমিশনার মাইক বুশ৷ দুটি মসজিদে হামলার পর অভিযুক্ত অস্ট্রেলীয় নাগরিকের তৃতীয় একটি জায়গায় হামলার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি৷ আইনশৃঙ্খলা বাহিনীর কারণে যা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে মনে করেন বুশ৷

এদিকে মঙ্গলবার রাত পর্যন্ত ২১ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে৷ দাফনের জন্য বুধবারের মধ্যে বাকিদের চিহ্নিত করার কাজও শেষ হবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে৷

এদিকে লাশ হস্তান্তরে দেরী হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিহতদের স্বজনেরা৷ এ ব্যাপারে বুশ বলেন, পুলিশকে বিচারের জন্য  মৃত্যুর কারণ ও প্রমাণ সংগ্রহ করতে হচ্ছে৷

‘হত্যার বিচারের জন্য মৃত্যুর কারণ নিশ্চিত হতে হবে৷ এটি একটি বিস্তৃত প্রক্রিয়া যা সর্বোচ্চ মান নিশ্চিত করার মাধ্যমেই সম্পন্ন করতে হবে।’

এই ঘটনায় আহত ২৯ জন এখনও হাসপাতালে রয়েছে, যার মধ্যে আটজনকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে৷

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত Feb 04, 2026
img
ফেব্রুয়ারির প্রথম ২ দিনে এসেছে ৩২ কোটি ডলার রেমিট্যান্স Feb 04, 2026
img
মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর! Feb 04, 2026
img
আজ তিস্তাপাড়ের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির Feb 04, 2026
img
হাড় ভাঙা শরীর, মানসিক জোরেই টিকে আছেন আমাল মালিক Feb 04, 2026
img
রিয়ালের পাওয়া পেনাল্টি নিয়ে বার্সা প্রেসিডেন্টের উপহাস Feb 04, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 04, 2026
img
আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম Feb 04, 2026
img
ক্যামেরার সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে সানি লিওন Feb 04, 2026
img
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় আসছে নতুন শিক্ষা আইন Feb 04, 2026
img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026