শ্রীলঙ্কায় যুদ্ধকবলিত এলাকা  থেকে ২৩০টি কঙ্কাল উদ্ধার

শ্রীলঙ্কায় যুদ্ধকবলিত  পুরোনো এলাকার একটি গণকবর থেকে ২৩০টির বেশি কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

চলতি বছরের আগস্ট মাসে গণকবরটি থেকে ৯০টি কঙ্কাল উদ্ধার করার পর থেকে এখন পর্যন্ত ২৩০টিরও বেশি কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি বছরের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় মানার শহরে ওই গণকবরটির সন্ধান পাওয়া যায়। যা এখন পর্যন্ত সন্ধান পাওয়া গণকবরে মধ্যে সবচেয়ে বড়।

শ্রীলঙ্কায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী তামিল গেরিলাদের দীর্ঘ ২৬ বছর ধরে গৃহযুদ্ধ চলে। ওই যুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত হন। নিখোঁজ রয়েছেন অন্তত ২০ হাজার মানুষ । ২০০৯ সালে গৃহযুদ্ধের অবসানের পর যুদ্ধাঞ্চলে খুঁজে পাওয়া এটি প্রথম বৃহৎ গণকবর।

কলম্বোর কাছাকাছি কেলানিয়া বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক রাজ সমাদেভা বলেন, আমরা এখন পর্যন্ত ২৩০টির বেশি কঙ্কাল উদ্ধার করেছি। তিনি এই উদ্ধারকাজের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, আমার এ যাবৎকালের অভিজ্ঞতা অনুযায়ী এটাই সবচেয়ে বড় গণকবর।

তবে গণকবরে পাওয়া দেহাবশেষের পরিচয় এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি। জানা যায়নি কিভাবে তাদের মৃত্যু হয়েছে।

এ বছরের শুরুর দিকে নতুন ভবন নির্মাণের জন্য ওই স্থানে খোঁড়াখুঁড়ি শুরু হলে শ্রমিকরা প্রথম কঙ্কালগুলো দেখতে পান। পরে শ্রীলঙ্কার একটি আদালত রাসায়নিক বিশেষজ্ঞদের গণকবরটি খুঁড়ে দেখার নির্দেশ দিলে গণকবরটি খোঁড়াখুঁড়ি ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়।

মানার শহরের জাতিগত সংখ্যালঘু তামিল সম্প্রদায় এবং কমিউনিটির নেতারা জানিয়েছেন, দেশটির নিরাপত্তা বাহিনী এবং তামিল টাইগার বিদ্রোহীদের মধ্যে কয়েক দশক ধরে চলা সংঘর্ষের ঘটনায় শত শত মানুষ নিখোঁজ হয়েছিলেন।

মানুষের দেহের বিভিন্ন অংশ ছাড়াও প্রত্নতত্ত্ববিদরা সেখান থেকে চিনামাটির বাসন, সিরামিক এবং ধাতব বস্তু উদ্ধার করেছেন। এছাড়া অনেক মৃতদেহের শরীরে অলঙ্কারও পরা ছিল।

Share this news on:

সর্বশেষ

img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026