সম্প্রীতির নজির: জুমা নামাজের জন্য প্রস্তুত ক্রাইস্টচার্চের মসজিদ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গত শুক্রবার জুমা নামাজের সময় অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় প্রাণ হারান ৫০ জন মুসলিম। তাদের রক্তে ভেসে গিয়েছিল মসজিদের অন্ধর বাহির। লাশের স্তূপে ভরে গিয়েছিল মসজিদের দরজা-জানালা ও মেঝে।  এখনো বাতাসে ঘুরে বেড়াচ্ছে বারুদের কড়া গন্ধ। 

এত বড় ঘটনার রেশ সামলে নেয়ার চেষ্টা করছে নিউজিল্যান্ড সরকার। অত্যন্ত দক্ষতার সঙ্গে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। দুটি মসজিদে আবার চলছে জুমা নামাজের আয়োজন। 

আল নূর ও লিনউড মসজিদে রক্তের ভেসে যাওয়া মেঝে ও বুলেটে জর্জরিত দেয়াল মেরামত করে নতুন করে রঙ করা হয়েছে। শুক্রবার আল নূর মসজিদে জুমার নামাজে কয়েক হাজার মুসল্লি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

ইতোমধ্যে জুমার নামাজের আজান রেডিও টেলিভিশনে সম্প্রচার করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। নামাজের সময় মসজিদ পাহাড়ায় থকেবে সশস্ত্র পুলিশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পুলিশ। 

পুলিশের বিবৃতিতে বলা হয়, আমরা নিরাপত্তার জন্য আমাদের উপস্থিতি আরও বাড়াব যেন সবাই নির্বিঘ্নে নামাজ পড়তে পারে।

আল নূর মসজিদের ইমাম গামাল ফাউদা বলেন, 'আমরা মুসলিম সম্প্রদায়ের লোকজন সন্ত্রাসীদের এই বার্তা দিতে চাই যে, হামলায় আমরা ভেঙে পড়িনি, বরং আরো ঐক্যবদ্ধ হয়েছি।'

শহরের নিরাপত্তা কর্মকর্তা ও আইন প্রণেতাদের সঙ্গে জুমার নামাজের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন জানিয়ে তিনি বলেন, শুধু ক্রাইস্টচার্চের বাইরে থেকেই তিন থেকে চার হাজার মানুষ নামাজ পড়তে আসবে। লিনউড মসজিদেও অনেক মুসল্লি জুমার নামাজ আদায় করবেন।

জুমার নামাজের বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, শুক্রবার যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ আদায় করতে মসজিদে যাবেন তখন তাদের প্রতি আমাদের সংহতির নজির স্থাপন করতে চাই।

রাষ্ট্রীয় টেলিভিশনে নামাজ সরাসরি সম্প্রচারের পাশাপাশি দুই মিনিট নীরবতা পালনের সিদ্ধান্তের কথাও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যাসাল্ট ও সেমি-অটোমেটিক রাইফেলস বিক্রি দ্রুত নিষিদ্ধ করার কথা ঘোষণা দিয়েছেন।

আরডার্ন বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি যে নিউজিল্যান্ড সামরিক ধাঁচের সকল অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করব।’

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় প্রাণ হারান ৫০ জন মুসলমান। যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশিও রয়েছেন।

 

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026