ইউরোপে বসন্ত যাপন

রৌদ্রজ্জ্বল দিন আর বর্ণিল ফুলের বসন্ত শুরু হচ্ছে ইউরোপে৷ গ্রীষ্মের আগ পর্যন্ত এমনই কয়েকটি জায়গার প্রকৃতি আর উৎসবের আয়োজন আপনার হৃদয় ভোলাবে৷ মন চাইবে আরও কিছুটা সময় সেখানেই থেকে যেতে। 

নেদারল্যান্ডসে টিউলিপ নদী

এক-দুই নয়, অ্যামস্টারডামের কিউকেনহোফ গার্ডেনের ৪০ কিলোমিটার জুড়ে বিস্তৃত টিউলিপের বাগান৷ প্রতি বছর সেখানে ৭০ লাখ চারা রোপণ করা হয়৷ বসন্তে এক সঙ্গে সেখানে নানা রঙের ফুল ফোটে৷ প্রতি বছর কয়েক হাজার মানুষ টিউলিপের রঙ্গ আর সৌরভের টানে এখানে ছুটে আসেন৷

জার্মানির ঘাসের বেগুনি গালিচা

জার্মানির উত্তরের রাজ্য শ্লেসভিগ হলস্টাইনে অবস্থিত হুসুম শহরে ফোটে চোখজুড়ানো এই বুনো ফুল৷ সেই শহরেরই হুসুম প্রাসাদের বাগানের ৫ হেক্টর জমি ছেয়ে যায় বেগুনি গালিচাতে৷ কয়েকশ’ বছর ধরেই বসন্তে এই দৃশ্যের অবতারণা হয় সেখানে৷

বনে শহরে চেরি ফুলের উৎসব

এপ্রিল থেকে বনের পুরনো শহরের রাস্তায় গোলাপি আভা ছড়িয়ে পড়ে৷ শীতের পাতাবিহীন সারিবদ্ধ চেরি গাছের ডালজুড়ে ফুটতে শুরু করে ফুল৷ নতুন ফোটা চেরি ফুলের সঙ্গে সেলফির টানে হোক কিংবা মুহূর্তটিকে চোখ বা ক্যামেরায় বন্দী করতে হোক, পর্যটকরা দল বেঁধে এই দৃশ্য উপভোগ করতে আসেন জার্মানির বনে৷

মাদেইরাতে বসন্ত উৎযাপন

পর্তুগালের স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ মাদেইরা৷ প্রতিবছর এখানকার অধিবাসীরা বসন্ত উদযাপন করেন তাদের ঐতিহ্যবাহী ফুল উৎসব দিয়ে৷ দ্বীপবাসী তাদের রাজধানীকে এ সময় অসংখ্য ফুল দিয়ে সাজিয়ে তোলে৷ হাতে ফুল আর গায়ে ফুলেল পোশাকে দুই দিনব্যাপী আয়োজনের শোভাযাত্রায় অংশ নেন নিজেরাও৷

আকাশেও বসন্তের ছোঁয়া

বসন্তের সাড়া পড়ে ইউরোপের আকাশেও৷ দল বেঁধে পরিযায়ী পাখিরা দক্ষিণাঞ্চল ছেড়ে উড়ে যায় উত্তরে স্ক্যান্ডিনেভিয়াতে৷ মাঝে যাত্রাবিরতি দেয় মেকলেনবুর্গ-ফরপমার্ন অঙ্গরাজ্যের হ্রদে৷ প্রায় ৭০ হাজার সারসের দেখা মিলবে সেখানে৷

 

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026