শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ নিষিদ্ধ করছে ফেসবুক

শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদকে উসকে দেয়- এ ধরনের সকল পোস্ট আগামী সপ্তাহ থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের পেজ চিহ্নিত করে তাদের পেজ বন্ধ করে দেয়ার কথাও জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার দৃশ্য হামলাকারী ফেসবুকে সরাসরি সম্প্রচার করার পর থেকে সামাজিক যোগাযোগের এই প্রভাবশালী মাধ্যমটির বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যায়। এরপরেই এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার এক ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিক সমাজের প্রতিনিধি ও তাত্ত্বিকদের সঙ্গে তিন মাস ধরে পরামর্শ করে তারা বুঝেছে, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ ও সংগঠিত বর্ণবাদ থেকে স্পষ্টভাবে আলাদা করা সম্ভব নয়।

কোনো ব্যবহারকারী ফেসবুকের সার্চ অপশনে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীতার সঙ্গে সম্পর্কিত কিছু খোঁজ করলে তাকে ‘লাইফ আফটার হেইট‘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পেজে নিয়ে যাওয়া হবে। যারা ডান-চরমপন্থার বিরুদ্ধে সচেতনতামূলক কাজ করছে।

নিউজিল্যান্ডে ওই সন্ত্রাসী হামলার পর বেশ কয়েকজন বিশ্ব নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে তাদের প্লাটফর্মে পোস্ট করা চরমপন্থি উপাদানের বিষয়ে আরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সন্ত্রাসী হামলার ফুটেজ পোস্টের অনুমোদনের জন্য ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের মুসলিমদের প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠী।

 

টাইমস/এএস/এসআই 

Share this news on:

সর্বশেষ

img
কোন শর্তে ‘বারাণসী’তে অভিনয়ে রাজি হয়েছিলেন প্রিয়াঙ্কা? Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে সরকার পরিচালনায় ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে জামায়াত Feb 04, 2026
img
৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জামায়াত Feb 04, 2026
img
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 04, 2026
img
জয়জিতের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে শ্রেয়া? Feb 04, 2026
img
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিল ইরান Feb 04, 2026
img
বারাণসীর আনাচকানাচ ঘুরে দেখলেন বলি নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ Feb 04, 2026
img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026