মেক্সিকো সীমান্ত আবার বন্ধ করে দেয়ার হুমকি ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত আবার বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন। খবর এএফপির।

টুইটারে দেয়া এক বার্তায় তিনি দাবি করে বলেন, আমেরিকার দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী দেশ মেক্সিকো অবৈধ অভিবাসীদের অবাধে সীমান্ত অতিক্রমের সুযোগ দিচ্ছে।

প্রেসিডেন্ট টুইটার বার্তায় লিখেছেন, এ কারণে ‘দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বন্ধ করে দেয়া হতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের দেশে প্রবেশ করতে চাওয়া অবৈধ অভিবাসীর ঢল বন্ধে সহযোগিতা করার ব্যাপারে মেক্সিকো কিছুই করছে না। এ ব্যাপারে তারা সবকিছু করার কথা বললেও বাস্তবে দেশটি কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

‘একইভাবে হন্ডুরাস, গুয়েতেমালা ও এল সালভাদর বছরের পর বছর ধরে আমাদের অর্থ নিলেও তারাও কিছু করছে না। এটা খুবই খারাপ।’

এমন পরিস্থিতিতে ট্রাম্প নতুন করে এ সীমান্ত বন্ধ করে দেয়ার হুমকি দিলেন।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো পৃথক দু’টি দেশ হলেও তাদের মধ্যে ব্যাপক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকায় বিশ্বের ব্যস্ততম সীমান্তগুলোর অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর ট্রাম্পের এমন সমালোচনা প্রত্যাখ্যান করে সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমরা অনেক কিছুই করছি।’

তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে আমাদের যা কিছু করার সুযোগ রয়েছে আমরা তার সবকিছু করছি। যুক্তরাষ্ট্রের সাথে আমরা কোনো ভাবেই বিরোধে জড়াতে চাই না।’

তবে লোপেজ ওব্রাদর বলেন, অভিবাসনের বিভিন্ন কারণ মৌলিকভাবে মোকাবেলা করার ওপর এর সমাধান নির্ভর করছে।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026