চলন্ত বাইকে সেলফি, দুই বন্ধুর মৃত্যু
০৮:৪৬ পিএম | ২৩ নভেম্বর, ২০১৮
চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। শুক্রবার সকালে ভারতের নয়াদিল্লীতে উদ্বোধন হওয়া নতুন একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। শুক্রবার সকালে ভারতের নয়াদিল্লীতে উদ্বোধন হওয়া নতুন একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সত্য বিজয় শংকর ও চন্দ্রশেখর।
তারা ভারতের একটি মেডিকেলের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাদের মোটরসাইকেল বেশ দ্রুত গতিতে চলছিল। সেলফি তুলতে গিয়ে সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ৩০ ফুট নিচে পড়ে যান তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এমনকি বাইকটিও দুমড়েমুচড়ে যায়।