© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাজ্যে ৫ বাংলাদেশির ৩১ বছরের কারাদণ্ড

শেয়ার করুন:
যুক্তরাজ্যে ৫ বাংলাদেশির ৩১ বছরের কারাদণ্ড
international-desk
১০:১১ পিএম | ২৫ নভেম্বর, ২০১৮

ভুয়া ভিসা পরিচালনা ও প্রতারণার অভিযোগে যুক্তরাজ্যে পাঁচ বাংলাদেশিকে মোট ৩১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ভুয়া ভিসা পরিচালনা ও প্রতারণার অভিযোগে যুক্তরাজ্যে পাঁচ বাংলাদেশিকে মোট ৩১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

লন্ডনের একটি শিক্ষা প্রতিষ্ঠানের আইনের শিক্ষার্থী আবুল কালাম মুহাম্মাদ রেজাউল করিমকে ১০ বছর ছয় মাস, তার দুলাভাই এনামুল করিমকে নয় বছর চার মাস, কাজী বরকত উল্লাহকে পাঁচ বছর ১০ মাস, হিসাবরক্ষক জলপা ত্রিবেদিকে তিন বছর ও মোহাম্মাদ তমিজ উদ্দিনকে দুই বছর ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

শুক্রবার কারাদণ্ডের এই আদেশ দেন দেশটির সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট।

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, রেজাউল করিম, এনামুল করিম ও বরকত উল্লাহ বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করা হয়েছে। অপরাধ চক্রটি ৭৯টি কোম্পানি খুলেছিল এবং বাংলাদেশি নাগরিকদের নামে ভিসা আবেদনের ভুয়া কাগজপত্র তৈরি করত। তারা এইচএম রেভেনিউ অ্যান্ড কাস্টমস (এইচএমআরসি) থেকে এসব কোম্পানির নামে এক কোটি ৩০ লাখ পাউন্ড কর দাবি করে।

তাদের এমন কর্মকাণ্ডের তদন্ত করে দেশটির ক্রিমিনাল অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনভেস্টিগেশন (সিএফআই) টিমের অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা।

মন্তব্য করুন