© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিয়ানমারে খনিতে ভূমিধসে ৫৪ শ্রমিকের প্রাণহানি

শেয়ার করুন:
মিয়ানমারে খনিতে ভূমিধসে ৫৪ শ্রমিকের প্রাণহানি
international-desk
১১:১১ এএম | ২৪ এপ্রিল, ২০১৯

মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে একটি জেড খনিতে ভূমিধসে চাপা পড়ে ঘুমন্ত অন্তত ৫৪ খনি শ্রমিক প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রাকৃতিক সম্পদে ভরপুর কাচিন প্রদেশের হপকান্ত শহরের মা উন কালে গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভূমিধসের সময় শ্রমিকেরা ঘুমিয়ে ছিলেন। খবর বিবিসির।

মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে একটি জেড খনিতে ভূমিধসে চাপা পড়ে ঘুমন্ত অন্তত ৫৪ খনি শ্রমিক প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রাকৃতিক সম্পদে ভরপুর কাচিন প্রদেশের হপকান্ত শহরের মা উন কালে গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভূমিধসের সময় শ্রমিকেরা ঘুমিয়ে ছিলেন। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ৪০টি গাড়িসহ শ্রমিকদের বাসস্থান এর নিচে চাপা পড়েছে। কাদায় আটকে পড়া লোকজনকে উদ্ধার করা ‘খুবই কঠিন কাজ’। এ পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় আইনপ্রণেতা তিন শোয়ে বিবিসিকে বলেছেন, তাদের বেঁচে থাকা অসম্ভব। কারণ, তারা কাদায় তলিয়ে গেছেন।

মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসে দুটি কোম্পানির জানমালের ক্ষতি হয়েছে। এ দুটি কোম্পানি হল শুয়ি নগর কোয়ে কুং এবং মিয়ানমার থুরা জেম।

তল্লাশি ও উদ্ধার কাজ অব্যাহত আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ভারত ও চীন সীমান্তের কাছের এই খনিটিতে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধার তৎপরতার ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, উদ্ধারকর্মীরা কাজ করছেন।

মিয়ানমারের খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা খুবই কম। প্রায়ই সেখানে দুর্ঘটনায় শ্রমিকদের প্রাণহানির ঘটনা ঘটে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন