© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতে সংখ্যা বেড়ে ৩৫৯

শেয়ার করুন:
শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতে সংখ্যা বেড়ে ৩৫৯
international-desk
০২:৪৯ পিএম | ২৪ এপ্রিল, ২০১৯

শ্রীলঙ্কায় গত রোববার কয়েকটি চার্চ ও হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৫৯–এ পৌঁছেছে। হামলায় গুরুতর আহত হওয়ার পর পরবর্তী সময় এসব লোকজনের মৃত্যু হয়েছে। এ হামলায় অন্তত ৫০০ লোক আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা নিহতের সংখ্যা বৃদ্ধির কথা জানান।

এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার অন্তত ১৮ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৬০ জনকে আটক করা হলো। রোববার ইস্টার পরবের দিন দেশটির তিনটি গির্জা ও চারটি হোটেলে আত্মঘাতী বোমা হামলা হয়।

মঙ্গলবার এ হামলায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের বার্তা সংস্থা আমাক সাত জঙ্গির নাম প্রকাশ করে এরাই আত্মঘাতী হামলাগুলো চালিয়েছে বলে জানিয়েছে। গোষ্ঠীটি নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। ‍তাদের দাবি যদি সত্য হয়ে থাকে তবে ইরাক ও সিরিয়ার বাইরে তাদের চালানো সবচেয়ে ভয়াবহ হামলা হবে এটি।

এ ছাড়া শ্রীলঙ্কার স্থানীয় চরমপন্থী গোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামায়াতের (এনটিজে) ওপর দায় চাপাচ্ছে দেশটির সরকার। এক দশক আগে তামিল বিদ্রোহের পর এটিকে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

টাইমস/এসআই

মন্তব্য করুন