© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃণমূল কংগ্রেস ভাঙতে চাইছেন মোদি

শেয়ার করুন:
তৃণমূল কংগ্রেস ভাঙতে চাইছেন মোদি
international-desk
১০:৪৫ এএম | ৩০ এপ্রিল, ২০১৯

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস ভেঙে খানখান করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতোমধ্যে তিনি দাবি করেছেন, তৃণমূলের ৪০ জন বিধায়ক ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। এসব বিধায়ক নিয়ে মমতার বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণার হুশিয়ারিও দিয়েছেন তিনি। মোদির এ দাবি তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস ভেঙে খানখান করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতোমধ্যে তিনি দাবি করেছেন, তৃণমূলের ৪০ জন বিধায়ক ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। এসব বিধায়ক নিয়ে মমতার বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণার হুশিয়ারিও দিয়েছেন তিনি।

মোদির এ দাবি তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। তবে এমন দাবি উড়িয়ে দিয়ে দলটির নেতারা বলেছেন, লোকসভায় তৃণমূলের জয় ঠেকাতে মোদি ‘ছলচাতুরী শুরু করেছেন’। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, চতুর্থ দফার ভোটের দিন (সোমবার) পশ্চিমবঙ্গে প্রচারণায় এসে দুটি জনসভা করেন মোদি। উভয় সভাতেই মমতার বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন তিনি।

শ্রীরামপুরের সভা থেকে মোদি বলেন, ‘দিদি, আপনার দলের ৪০ জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। বিজেপি নির্বাচনে জিতলে এসব বিধায়ক আপনাকে ছুড়ে ফেলে দেবে।’

তিনি আরও বলেন, দিদি জানেন, হাতেগোনা কয়েকটি আসনে লড়ে প্রধানমন্ত্রী হওয়া যায় না। আপনি দিল্লি পৌঁছতে পারবেন না। দিল্লি বহু দূর। দিদি আসলে দিল্লির বাহানা দিয়ে ভাইপোকে রাজ্যের রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চাইছেন।’

সভায় মমতার ‘মাটির রসগোল্লা’ পাঠানোর প্রসঙ্গও টেনে তোলেন মোদি। তিনি বলেন, ‘বাংলার মাটি দিয়ে তৈরি মিষ্টি খাওয়াবেন বলছেন ওটা আমার কাছে প্রসাদ। আমার ভাগ্য খুলে যাবে। দিদি আমি বাংলার মাটি দিয়ে তৈরি মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষা করব।’

মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গণতন্ত্রকে ঠকাবেন না। আপনি বা আপনার গুণ্ডারা যাই করুন রাজ্যের মানুষ নিজেদের মন প্রস্তুত করে নিয়েছে। ২৩ মে বাংলাজুড়ে পদ্মফুল ফুটবে।’

 

টাইমস/জিএস

মন্তব্য করুন