© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতিসংঘের অধিবেশন নয়, অর্থনীতিতে মনোযোগ দেবেন ইমরান

শেয়ার করুন:
জাতিসংঘের অধিবেশন নয়, অর্থনীতিতে মনোযোগ দেবেন ইমরান
international-desk
০৪:৫৫ পিএম | ০১ মে, ২০১৯

আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার পরিবর্তে তিনি দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনে মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কোরেশি।

আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার পরিবর্তে তিনি দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনে মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

বুধবার পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৭৩তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

শাহ মেহমুদ কোরেশি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না। আমিই প্রতিনিধি দলের নেতৃত্ব দেব।’

‘প্রধানমন্ত্রী মনে করছেন এখন দেশের পরিস্থিতির ওপর মনোযোগ দেয়া বেশি গুরুত্বপূর্ণ।’

গত অর্থবছরে পাকিস্তানের অর্থনীতির প্রবৃদ্ধি ৫.৮ শতাংশ বেড়েছে। গত ১৩ বছরের মধ্যে এটিই সবচেয়ে বেশি। তবে গত ডিসেম্বর থেকে পাকিস্তানি রুপির মান চার বার কমেছে। অন্যদিকে সুদের হার বেড়েছে তিন বার।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন