© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফণীর ভয়ে ভারতে ট্রেন চলাচল বন্ধ

শেয়ার করুন:
ফণীর ভয়ে ভারতে ট্রেন চলাচল বন্ধ
international-desk
০৯:৪২ এএম | ০২ মে, ২০১৯

ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার আশঙ্কায় ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চল রেলওয়ে ৪৩ টির বেশি ট্রেনের যাত্রা বাতিল করেছে। শুক্র ও শনিবার এসব ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুক্রবারের মধ্যে দেশটির ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় ফণী আঘাত হানতে পারে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, শুক্রবার ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী থেকে খুব ভারী বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার আশঙ্কায় ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চল রেলওয়ে ৪৩ টির বেশি ট্রেনের যাত্রা বাতিল করেছে। শুক্র ও শনিবার এসব ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুক্রবারের মধ্যে দেশটির ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় ফণী আঘাত হানতে পারে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, শুক্রবার ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী থেকে খুব ভারী বৃষ্টি হতে পারে।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, দক্ষিণ পূর্বাঞ্চল রেলওয়ে ভারতের দক্ষিণাঞ্চল ও পুরির মধ্যে চলাচলকারী ১৭টি ট্রেনের যাত্রা বাতিল করেছে। দক্ষিণ ভারতের ২৬টি ট্রেনের যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের নিরাপদে রাখতে এসব পদক্ষেপ নেয়া হয়েছে।

সরকারি এক কর্মকর্তা জানান, পশ্চিমবঙ্গ সরকার পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। উপকূলীয় এলাকা থেকে পর্যটকদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন