© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
international-desk
০৫:৫৩ পিএম | ০৩ মে, ২০১৯

দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সম্প্রতি তাদের মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে। নেভ নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেসিন্ডার বাম হাতে হীরার একটি আংটি দেখেই বাগদানের খবর ছড়িয়ে পড়ে।

দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সম্প্রতি তাদের মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে। নেভ নামে এই জুটির একটি কন্যা সন্তান রয়েছে। এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেসিন্ডার বাম হাতে হীরার একটি আংটি দেখেই বাগদানের খবর ছড়িয়ে পড়ে।

জেসিন্ডা ও গেফোর্ডের মুখপাত্র বলেছেন, ইস্টারের বিরতিতে তারা বিয়ে করতে সম্মত হন। বিয়ের তারিখ ও কে কাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন, তা প্রকাশ করেননি তিনি।

জেসিন্ডা আরডার্ন এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি অনেক ভাগ্যবতী। আমি এমন একজন সঙ্গী পেয়েছি, যিনি সব সময় আমার পাশে থাকেন। তিনি আমাদের দায়িত্বের একটা বিশাল অংশ ভাগ করে নিয়েছেন। কারণ তিনি একজন বাবাও।

গত বছরের জুন মাসে জেসিন্ডা প্রথম সন্তানের জন্ম দেন। বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মা হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। পরে নিউইয়র্কের জাতিসংঘের সম্মেলনে তিনি শিশুসহ যোগ দেন। সন্তানের জন্মের পর থেকে টিভিতে ফিশিং শোর উপস্থাপক গেফোর্ড সন্তানকে দেখভালের কাজ করছেন। ২০১২ সালে একটি অনুষ্ঠানে জেসিন্ডা ও গেফোর্ডের পরিচয় হয়।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন