© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেচে নতুন রেকর্ড গড়লেন নেপালি তরুণী

শেয়ার করুন:
নেচে নতুন রেকর্ড গড়লেন নেপালি তরুণী
international-desk
০৩:৫৫ পিএম | ০৫ মে, ২০১৯

নেপালের এক তরুণী ১২৬ ঘণ্টা একটানা নেচে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে নিলেন। ‘লংগেস্ট ডান্সিং ম্যারাথন বাই অ্যান ইন্ডিভিজুয়াল’ বিভাগে ওই বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এত দিন এই রেকর্ড ছিল ভারতের দখলে। শনিবারের পর থেকে তা হলো নেপালের।

১৮ বছরের ওই তরুণীর নাম বন্দনা। ওই তরুণী পূর্ব নেপালের ধানকুটা জেলার বাসিন্দা। এই রেকর্ডে গড়ার পরই বন্দনাকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে সম্প্রতি রেকর্ড গড়ার এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে প্রচুর মানুষ এসেছিলেন বন্দনার বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হতে। এর আগে এই রেকর্ড ছিল কলামন্ডলম হেমলতার দখলে। ২০১১ সালে তিনি টানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে বিশ্বরেকর্ড করেছিলেন।

টাইমস/এসআই

মন্তব্য করুন