মেক্সিকোতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৩

মেক্সিকোর উত্তরাঞ্চলের দুর্গম পার্বত্য এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির ১৩ আরোহীর সবাই নিহত হয়েছেন।

সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমানটিতে একই পরিবারের পাঁচ সদস্য ছিলেন এবং তারা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি বক্সিং ম্যাচ দেখার পর ফিরে আসছিলেন।

বিমানটির যাত্রীরা মেক্সিকোর এক মুষ্ঠিযোদ্ধার সঙ্গে মার্কিন এক মুষ্ঠিযোদ্ধার বক্সিং ম্যাচ দেখতে শনিবার লাস ভেগাসে গিয়েছিলেন।
ম্যাচ শেষে আরোহীদের নিয়ে রোববার বিমানটি লাস ভেগাস থেকে রওনা হয়েছিল।

স্থানীয় গণমাধ্যম জানান, নিহতদের মধ্যে ব্যবসায়ী লুয়িস ওক্তাভিও রেইয়েস দোমিঙ্গে (৫৫), তার স্ত্রী ও তাদের তিন সন্তান রয়েছে। এবং নিহতদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে।

মেক্সিকোর কোয়াউইলা রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, উত্তরাঞ্চলীয় ওকাম্পো শহর থেকে আকাশপথে চালানো তল্লাশির মাধ্যমে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

নিহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে কোয়াউইলা সরকার তিন ক্রু ও ১০ যাত্রীর যে বংশপদবী প্রকাশ করেছে তাতে সবাই হিস্পানিক ছিল বলে জানা গেছে।

এক বিবৃতিতে কানাডার বোম্বাডিয়ার ইনকর্পোরেটেড বিধ্বস্ত বিমানটিকে ‘চ্যালেঞ্জার ৬০১’ বলে শনাক্ত করেছে।

লাস ভেগাসের স্থানীয় সময় বিকাল ৩টার একটু আগে রওনা দেয়ার দুই ঘণ্টা পর বিমানটি নিখোঁজ হয়। আবহাওয়াজনিত কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

টাইমস/এএইচ

Share this news on:

সর্বশেষ

img
আজ থেকে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করল বাজুস Feb 01, 2026
img
রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক Feb 01, 2026
img
সালমানের পর এবার রোহিত শেঠির বাড়িতে হামলা! Feb 01, 2026
img
হিন্দু ভাইদের পেলে মনে হয় অনেক দিন থেকে চিনি: আমির হামজা Feb 01, 2026
img
প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে সালাহর আরেকটি রেকর্ড Feb 01, 2026
img
মঞ্জুরুলের প্রার্থিতা নিয়ে জটিলতা, নির্বাচনে সুযোগ নেই Feb 01, 2026
img
অভিযোগ থাকার পরেও কেন ছোটপর্দায় অভিনেত্রীরা? Feb 01, 2026
img
নির্বাচনে বাঁধা নেই কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের Feb 01, 2026
img
বড়পর্দায় আসছে ‘নাগিন’ Feb 01, 2026
img
আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর Feb 01, 2026
img
শুরু হলো গৌরবময় ভাষার মাস ফেব্রুয়ারি Feb 01, 2026
img
রুপার বাজারেও চরম অস্থিরতা, জানুয়ারিতেই ১৪ দফা দাম সমন্বয় Feb 01, 2026
img
‘পরশুরাম’ ধারাবাহিকে লাট্টুর প্রত্যাবর্তন Feb 01, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী Feb 01, 2026
img
ভলিবলের কোচ কামাল আর নেই Feb 01, 2026
img
হাসনাত আব্দুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা Feb 01, 2026
img
পারমাণবিক অস্ত্র বর্জন করবে তেহরান, ট্রাম্পের আশা Feb 01, 2026
img
খেলাফত মজলিসে যোগ দিলেন ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী Feb 01, 2026
img
এলচের বিপক্ষে জিতে ইয়ামালের প্রশংসা করলেন বার্সা কোচ Feb 01, 2026
img
কপিলের শোয়ে লতা মঙ্গেশকরের নামে কোন শপথ নিলেন এ আর রহমান? Feb 01, 2026