© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিউনিসিয়ায় নৌকাডুবিতে ৬০ জনের প্রাণহানি

শেয়ার করুন:
তিউনিসিয়ায় নৌকাডুবিতে ৬০ জনের প্রাণহানি
international-desk
০৯:৫০ এএম | ১১ মে, ২০১৯

তিউনিসিয়ার ভূমধ্যসাগরের উপকূলে শুক্রবার ভয়াবহ নৌকাডুবির ঘটনায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় অন্তত ৬০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর বিবিসি। তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই অভিবাসীদের উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনী।

তিউনিসিয়ার ভূমধ্যসাগরের উপকূলে শুক্রবার ভয়াবহ নৌকাডুবির ঘটনায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় অন্তত ৬০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর বিবিসি।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই অভিবাসীদের উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনী। তারা অন্তত ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ধারণা করা হচ্ছে, নৌকার যাত্রীদের সবাই সাব-সাহারা আফ্রিকা থেকে এসেছে। প্রতিবছর হাজার হাজার শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে এবং দুর্ঘটনার কবলে পড়ে।

তবে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, নৌকাডুবির ঘটনায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন