মোদিকে সরকার গঠনের আহবান রাষ্ট্রপতির

সদ্য শেষ হওয়া ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ক্ষমতাশীন দল বিজেপি। শনিবার বিজেপি ও শরিক দলের শীর্ষ নেতা এবং নতুন সাংসদরা দিল্লিতে হাজির হন। তাদের সবাইকে নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই নরেন্দ্র মোদি আবার এনডিএর নেতা নির্বাচিত হয়েছেন।

জোটের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে রাতেই তিনি রাইসিনা হিলসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। এ সময় রাষ্ট্রপতি তাকে নতুন সরকার গঠনের আহবান জানান।

এর আগে শুক্রবার প্রথা মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্যরা রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র দেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে শনিবার সকালে ষোড়শ লোকসভা ভেঙে দেন রাষ্ট্রপতি। এ ব্যাপারে রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিবৃতিও জারি করা হয়েছে। সেখানে বলা হয়, ষোড়শ লোকসভা ভেঙে দেয়ার ব্যাপারে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করেছেন।

মোদীর ইস্তফাপত্র গ্রহণ করলেও নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তদারকি সরকার হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন রাষ্ট্রপতি। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর শপথ নিতে পারেন মোদী।

ভারতের সংবিধান অনুযায়ী আগামী ৩ জুনের আগেই ১৭তম লোকসভা গঠন করতে হবে।

প্রসঙ্গত, ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ‘মোদি-ঝড়ে’ লণ্ডভণ্ড হয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অনেক রাজনৈতিক দলের শক্ত ঘাঁটি। ৫৪৩ আসনের লোকসভায় ভোট হয়েছে ৫৪২টিতে।

ফলাফলে দেখা গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৪৯টি আসন। সরকার গঠনের জন্য যেখানে প্রয়োজন ২৭২টি আসন। সেখানে বিজেপি একাই পেয়েছে ২৯৮টি আসন।

নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউপিএ পেয়েছে ৯৩টি আসন। আর অন্যান্য দল পেয়েছে ১০০টি।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026