স্মৃতি ইরানির ঘনিষ্ঠ প্রচারণাকারীকে গুলি করে হত্যা

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের আমেথিতে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির ছায়াসঙ্গী ছিলেন সুরেন্দ্র সিং। শনিবার রাতে স্মৃতির সেই ছায়াসঙ্গীকেই বাড়িতে ঢুকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা।

আমেথি আসনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে পরাজিত করেছেন স্মৃতি ইরানি।

সুরেন্দ্র সিং-কে হত্যা করা হয় বারাউলিয়া গ্রামে। এ বারের নির্বাচনে শুরু থেকে শেষ পর্যন্ত স্মৃতি ইরানির সঙ্গে প্রচার কাজ চালিয়েছিলেন বারাউলিয়ার এই প্রাক্তন গ্রামপ্রধান। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্মৃতির জয়ের নেপথ্যে অন্যতম মূল কারিগর ছিলেন ৫০ বছর বয়সী সুরেন্দ্র।

এই বিষয়ে পুলিশের বক্তব্য, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে চেপে সুরেন্দ্রর বাড়িতে আসে। তাদের প্রত্যেকের কাছেই আগ্নেয়াস্ত্র ছিল। সুরেন্দ্র তখন ঘরে শুয়েছিলেন। সেই সময়ই সন্ত্রাসীরা ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর কয়েকটি গুলি করে পালিয়ে যায়। ঘটনার খবর চাউর হতেই গ্রামবাসীরা ছুটে আসেন। সুরেন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আমেথির পুলিশ সুপার এই প্রসঙ্গে বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজনৈতিক কারণ না কি ব্যক্তিগত বিবাদে খুন তা খতিয়ে দেখা হচ্ছে।

আমেথিতে নির্বাচনী প্রচারের সময় স্মৃতি ইরানি ও সুরেন্দ্রের বিরুদ্ধে গ্রামবাসীদের জুতা বিলি করার অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। যদিও সেই অভিযোগ খারিজ করে দেয় বিজেপি। 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল Feb 02, 2026
img
আইফোনের আয়ের রেকর্ড Feb 02, 2026
img

এনডিটিভির খবর

পাকিস্তানের বয়কট ইস্যুতে ‘উচ্চ পর্যায়ের’ মিটিং ডাকল আইসিসি Feb 02, 2026
img
কেমন ছিল নুসরাত ফারিয়ার ৪৮ ঘণ্টার কারাবাস? Feb 02, 2026
img
নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ে যাচ্ছেন শফিকুর রহমান Feb 02, 2026
img
নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: ব্যারিস্টার খোকন Feb 02, 2026
img
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হতে হবে: গভর্নর Feb 02, 2026
img
ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে ওরা চট করে নেতা হয়েছে : মির্জা আব্বাস Feb 02, 2026
img
অফিস-আদালত-হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি Feb 02, 2026
img
শাকিবের সাথে জ্যোতির্ময়ী কুণ্ডুর রোমান্স ঠিক কেমন হবে? Feb 02, 2026
img
ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান সোলতানির জামিনে মুক্তি Feb 02, 2026
img
ইরানের ওপর হামলার পরিণতি হবে 'আঞ্চলিক যুদ্ধ', হুঁশিয়ারি খামেনির Feb 02, 2026
img
অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় আশিক Feb 02, 2026
img
নারীদের ওপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব : আখতার হোসেন Feb 02, 2026
img
সাবেক ফুটবলার রণজিৎ দাশ আর নেই Feb 02, 2026
img
প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে বিক্রান্ত ম্যাসির প্রস্তুতি নিয়ে মুখ খুললেন পরিচালক Feb 02, 2026
img
টঙ্গীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১ Feb 02, 2026
img
‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়ারি Feb 02, 2026
img
নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা প্রসঙ্গে কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? Feb 02, 2026
img
৬৮ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সম্মানিত দালাই লামা Feb 02, 2026