© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে লাখো ইসরায়েলির বিক্ষোভ

শেয়ার করুন:
নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে লাখো ইসরায়েলির বিক্ষোভ
own-reporter
০৫:৫৬ পিএম | ২৬ মে, ২০১৯

লাখো মানুষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে তেল আবিবে বিক্ষোভ করেছে। শনিবারের বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছে বলে কোনো কোনো সূত্র দাবি করেছে।

লাখো মানুষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে তেল আবিবে বিক্ষোভ করেছে। শনিবারের বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছে বলে কোনো কোনো সূত্র দাবি করেছে।

ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নিজের জন্য দায়মুক্তির ব্যবস্থা করার পাশাপাশি সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্বের ষড়যন্ত্র করছেন। এমন খবর ফাঁস হয়ে যাওয়ার পর রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা।

‘নেতানিয়াহু হচ্ছেন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী। তিনি এখানে এক ব্যক্তির শাসন চালুর চেষ্টা করছেন। তবে তাকে এ সুযোগ দেয়া হবে না’- মন্তব্য করেছেন বিক্ষোভকারীরা।

নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিনটি মামলা চলছে। এসব মামলা থেকে রেহাই পেতেই দেশটির পার্লামেন্টকে কাজে লাগিয়ে তিনি সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছেন বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন।

গত এপ্রিলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেতানিয়াহু। নতুন মেয়াদ শুরুর পর এই প্রথম তার বিরুদ্ধে বিক্ষোভ হলো।

আগামী অক্টোবরে দুর্নীতির অভিযোগে তাকে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে হাজির হতে হবে। অভিযোগ রয়েছে, নেতানিয়াহু নিজে ঘুষ নেয়ার পাশাপাশি অন্যকেও ঘুষ দিয়েছেন।

টাইমস/এসআই

মন্তব্য করুন