© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

শেয়ার করুন:
আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
international-desk
০৫:৩৯ পিএম | ০১ ডিসেম্বর, ২০১৮

যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। এ সময় আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকটি ভবনের ক্ষতিও হয়েছে।

যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। এ সময় আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকটি ভবনের ক্ষতিও হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সাত মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, অ্যাঙ্কোরেজ থেকে প্রায় আট মাইল উত্তরে ২৫ মাইল গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

পুলিশ জানায়, ভূমিকম্পের অনেক রাস্তা ও সেতু বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া গাড়ি বের করতেও না বলা হয়েছে।

আলাস্কার সিনেটর লিসা মুরকোস্কি বলেন, এই শহরে প্রায় ৩ লাখ মানুষের বাস। ভূমিকম্প-পরবর্তী বিদ্যুৎ ব্যবস্থা ও গ্যাস লাইন নিয়ে আমরা উদ্বিগ্ন।

এদিকে ডোলান্ড ট্রাম্প এই ঘটনায় আলাস্কায় জরুরি অবস্থা জারি করেছেন এবং কেন্দ্রীয় সহায়তা পাঠিয়েছেন।

মন্তব্য করুন