আমেরিকা-চীন যুদ্ধ বাধলে বিশ্বে বিপর্যয় নেমে আসবে: চীনা প্রতিরক্ষামন্ত্রী

তাইওয়ানকে সমর্থন ও দক্ষিণ চীন সাগরে টহলদারি নিয়ে আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চীনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেঙ্গে বলেছেন, দুই দেশের মধ্যে সংঘাত বা যুদ্ধ বাধলে, গোটা বিশ্বে বিপর্যয় ঘনিয়ে আসবে।

সিঙ্গাপুরে এশিয়ার বৃহত্তম ‘শাঙ্গরি-লা’ প্রতিরক্ষা সম্মেলনে রোববার এই কথা  বলেছেন ফেঙ্গে।

স্বায়ত্তশাসিত তাইওয়ানের নিজস্ব পতাকা, মুদ্রা এবং সরকার রয়েছে। তবুও পূর্ব আর দক্ষিণ চীন সাগরের মাঝে এই দ্বীপের স্বাধীন অস্তিত্ব কোনো দিনই মেনে নেয়নি বেইজিং।

তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে  যুদ্ধ করতেও পিছপা হবে না বলে ইতিমধ্যেই একাধিক বার জানিয়েছে চীন। আমেরিকা তাইওয়ানের পাশে দাঁড়ানোয়, তাদের অস্ত্রশস্ত্র জোগানোয় দুশ্চিন্তা বেড়েছে চীনের। যে জলপ্রণালী চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করেছে, সেখানে মার্কিন বাহিনীর টহলদারিও মাথাব্যথা বাড়িয়েছে বেইজিংয়ের।

তাইওয়ানের সঙ্গে তাদের সম্পর্কে বাইরের কেউ নাক গলাতে চাইলে, তারা শেষ দেখে ছাড়বেন উল্লেখ করে ফেঙ্গে বলেন, এত দিন আত্মরক্ষার প্রয়োজনে সেনা অভিযান চালাত চীন, তবে নিজেদের স্বার্থ রক্ষায় এ বার আমেরিকাকে পাল্টা আক্রমণ করতেও পিছপা হবেন না তারা।

চীনা প্রতিরক্ষামন্ত্রী ফেঙ্গে বলেন, ‘আমাদের কেউ আক্রমণ না করলে, আমরাও করব না। চীন প্রথমেই কাউকে আক্রমণ করবে না। তবে বোঝা উচিত যে, চীন এবং আমেরিকার মধ্যে সংঘাত বা যুদ্ধ বাধলে, দু’টি দেশ তো বটেই, বিশ্ব জুড়ে বিপর্যয় নেমে আসবে।’

‘চীনকে বিভক্ত করার কোনও চেষ্টাই সফল হবে না। তাইওয়ানের ব্যাপারে নাক গলানোর যাবতীয় চেষ্টাই ব্যর্থ হবে। তাইওয়ানকে চীন থেকে আলাদা করার চেষ্টা করলে, যুদ্ধ ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের কাছে। আমেরিকাকে যেমন ভেঙে টুকরো টুকরো করা যাবে না, তেমনই ভাঙা যাবে না চীনকেও।’

শনিবার ‘শাঙ্গরি-লা’ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা সচিব প্যাট্রিক শানহান বলেন, এশিয়ায় চীনের একাধিপত্য বরদাশত করা হবে না।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026