পুলিশ জিভ টেনে ছিড়ে নেয়ার হুমকি বিজেপি নেতার

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপিঠ থানা চত্ত্বরেই পুলিশে পা কেটে দেয়া ও জিভ ছিড়ে নেয়ার হুমকি দিয়েছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল।

গত ৭ জানুয়ারি মুহাম্মদবাজার থানার শ্রীকান্তপুরে দলীয় সভায় পুলিশ-প্রশাসন ও শাসক দলকে হুমকি দেয়া এবং প্ররোচনামূলক বক্তৃতা করে কালোসোনা বিতর্কে জড়িয়ে ছিলেন। ওই মামলা এখনও চলছে। আবার তারাপিঠে পুলিশকে হুমকি দেয়ার অভিযোগে কালোসোনা মণ্ডলের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে পরই তারাপিঠ থানার পাইকপাড়া গ্রামে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।

বিজেপির দাবি, ওই ঘটনায় পুলিশ দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা করেছে। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পাইকপাড়া ঘটনা একটা উদাহরণ। জেলা জুড়েই এ রকম নানা ঘটনায় পুলিশ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। বিজেপি কর্মীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। ছাড় দেয়া হচ্ছে তৃণমূলকে। যদিও পুলিশ এবং শাসকদল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে প্রথম থেকেই।

বিজেপির জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলের নেতৃত্বে পুলিশের ‘পক্ষপাত’ বন্ধ করা, তারাপিঠ থানার ওসির ‘নিরপেক্ষ’ ভাবে কাজ করা, এলাকায় বেআইনি বালি ব্যবসা, চাঁদা আদায় বন্ধ করাসহ ১১ দফা দাবি নিয়ে এ দিন তারাপিঠ থানায় স্মারকলিপি দেয়ার কর্মসূচি ছিল বিজেপির।

বিজেপি কর্মীরা তারাপীঠ এলাকায় প্রথমে মিছিল করে শেষে থানা চত্ত্বরে জমায়েত হোন।

স্মারকলিপি প্রদানের আগে কালোসোনা বলেন, ‘তারাপিঠ থানায় এক পুলিশ অফিসার বিজেপি কর্মীদের উদ্দেশে বলেছেন, লাথি মেরে ভরে দেব। সেই পুলিশ অফিসারকে চ্যালেঞ্জ করছি, আপনি লাথি মেরে দেখুন। যদি আমি বাপের বেটা হই, তবে পা কেটে দেখিয়ে দেব।’ বিজেপি কর্মীরা এরপরেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন। এখানেই না থেমে পুলিশকে কালোসোনার হুঁশিয়ারি, ‘সংবিধানবিরোধী কাজ করবেন না। সংবিধান মেনে কাজ করুন। বিজেপির  কার্যকর্তাকে লাথি মেরে গালি দিলে টেনে জিভ ছিড়ে দেব!’

জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘তারাপিঠ থানার ওসি এই ধরনের কথা বলতেই পারেন না। তাছাড়া, পাইকপাড়ার ঘটনায় দু’জন বিজেপি কর্মীর পাশাপাশি এক জন তৃণমূল কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশ সুপার শ্যাম সিং বলেন, ‘পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে মামলা রুজু করেছে।’

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
‘বাবাই ও আব্বাই’-এর মুক্তির তারিখ চূড়ান্ত: ‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026