© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাশ্মিরে পুলিশ পোস্টে জঙ্গি হামলায় তিনজন নিহত

শেয়ার করুন:
কাশ্মিরে পুলিশ পোস্টে জঙ্গি হামলায় তিনজন নিহত
international-desk
০৫:৪৯ পিএম | ১১ ডিসেম্বর, ২০১৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সোফিয়ান এলাকায় একটি পুলিশ পোস্টে জঙ্গিদের হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সোফিয়ান এলাকায় একটি পুলিশ পোস্টে জঙ্গিদের হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার দক্ষিণ কাশ্মিরের সোফিয়ান এলাকায় ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা জানিপোরা এলাকায় একটি গার্ডরুমে প্রবেশ করে হামলা চালায়। সেখানে চার পুলিশ সদস্য ছিলেন। এসময় হামলাকারীরা পুলিশের অস্ত্র নিয়ে পালিয়ে যায় বলেও জানান তারা।

নিহত পুলিশ সদস্যরা হলেন, আব্দুল মজিদ, মানজুর আহমেদ ও মোহাম্মদ আমিন। চতুর্থ পুলিশ সদস্যকে হাসপাতালে নেয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

রোববার ভোরে মুজগুন্দ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার তিন সদস্য নিহত হয়। এদের মধ্যে দুইজন কিশোর ছিল। ১৮ ঘণ্টার দীর্ঘ বন্দুকযুদ্ধে এক সেনা ও তিন বেসামরিক নাগরিক আহত হন।

এক টুইট বার্তায় পুলিশ সদস্যদের ওপর জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, সোপিয়ানে পুলিশ পোস্টে হামলার তীব্র নিন্দা জানাই আমি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন