ব্রাজিলে গির্জায় গোলাগুলিতে নিহত ৫

ব্রাজিলের একটি ক্যাথলিক গির্জায় গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দেশটির জনপ্রিয় শহর সান পাওলের কাছে মঙ্লবার রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর গোলবো নিউজ।

পুলিশ জানিয়েছে, ক্যামপিনাস শহরের মেট্রোপলিটন গির্জায় দুপুরের প্রার্থনার পরই ওই হামলা চালানো হয়। গির্জার ভেতরে এক বন্দুকধারী তার সঙ্গে থাকা পিস্তল ও রিভলবার দিয়ে নিজের আসন থেকে উঠেই হামলা শুরু করে।

পুলিশ তাকে আটক করার আগেই সে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। কি কারণে সে ওই হামলা চালিয়েছে তা এখনও পরিস্কার নয়। ওই বন্দুকধারী ও হামলায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

মেজর আদ্রিয়ানো অগাস্টো ও'গোলবো নিউজকে বলেন, প্রার্থনা শেষ হওয়ার পরপরই ওই বন্দুকধারী দাঁড়িয়ে গুলি করতে শুরু করেন।
সে প্রথমেই তার পেছনের বেঞ্চে থাকা লোকজনকে গুলি করে। এরপর সে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের বেশিরভাগই বয়ো:জ্যেষ্ঠ। গোলাগুলির শব্দ শোনার পরপরই গির্জার ভেতরে প্রবেশ করে পুলিশ। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026
img
শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল Feb 04, 2026
রোযার আগে যে ৩টি কাজ অবশ্যই করবেন Feb 04, 2026
জুলাই জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা, সবার জন্য খুলছে আগামী সপ্তাহে Feb 04, 2026
র‍্যাবের নতুন নাম এসআইএফ Feb 04, 2026
ঢালিউডের আলোচিত গুঞ্জনে ইতি টানলেন নুসরাত ফারিয়া Feb 04, 2026
ধুরন্ধর ২: সিক্যুয়েলেও ঝড় তুলতে প্রস্তুত রণবীর Feb 04, 2026
বিয়ে ভাঙার কারণ জানালেন পরীমনি Feb 04, 2026
পাপারাজ্জির প্রশ্নে বিরক্ত নন সোনম Feb 04, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 04, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 04, 2026
img
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭ নেতাকর্মী Feb 04, 2026