ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবুর্গে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অনন্ত আরও ১২ জন আহত হয়েছে। তার মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার দিকে শহরে প্লেস ক্লিবের সেন্ট্রাল স্কয়ারের একটি ক্রিসমাস মার্কেটের কাছে ওই গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

ঘটনাটির তদন্ত শুরু করেছেন ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌসুলিরা। পলাতক বন্দুকধারীর খোঁজে পুলিশের অভিযান চলছে। কাছাকাছি অবস্থিত ইউরোপিয়ান পার্লামেন্টের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী খ্রিস্টোফ কাস্তেনেয়ার বলেছেন, ওই বন্দুকধারী  ব্যক্তি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দুইবার সংঘর্ষেও লিপ্ত হন। এই বন্দুকধারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই ‘সম্ভাব্য অপরাধী’ হিসেবে তালিকাভুক্ত করে রেখেছিল।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে তিনশ সদস্য বন্দুকধারীর খোঁজে তৎপর রয়েছে। বন্দুকধারী যেন সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্থানীয় বিএফএম টেলিভিশন জানিয়েছে, হামলাকারী স্টাসবুর্গের বাসিন্দা। ন্যুডর্ফ জেলায় তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানোর সময় একটি গ্রেনেডও পাওয়া গেছে।

নিহতদের স্মরণে পতাকা অর্ধনমিত রাখা ও একটি শোক বই খোলা হবে বলেও জানিয়েছেন শহরের মেয়র রোলান্ড রাইস।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026
img
আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
সিলেটে চেয়ারে বসা নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ১০ Feb 05, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট নিয়ে হঠাৎ কেন এত আলোচনা? Feb 05, 2026
img
উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি Feb 05, 2026
img
নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৭ Feb 05, 2026
img
ইরানের প্রথম ‘টার্গেট’ হবে নেতানিয়াহুর দেশ, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি! Feb 05, 2026
img
খুব কাছের একজন মারা গেছেন : কেয়া পায়েল Feb 05, 2026
img
৫ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 05, 2026
img
রণবীর সিংহের অ্যাকশন মহাকাব্যে কাস্টিং দৌড়ে তাপ বাড়ছে Feb 05, 2026
img
বড় পরিসরে আসছে ‘কিং’ Feb 05, 2026