গর্ত খুঁড়ে কয়লা আনতে গিয়ে বিপদে ১৩ জন

গর্ত খুঁড়ে কয়লা আনতে গিয়ে বিপদে পড়েছেন ১৩ জন। তবে তাদের উদ্ধারের জন্য কাজ করছে পুলিশ।

শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে ভারতের মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলা এলাকায় একটি অবৈধ কয়লা খনিতে।

বিষয়টি নিশ্চিত করে পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার পুলিশ সুপার বলেছেন, কয়লা খনন করতে গিয়ে ভিতরে আটকে পড়ার ঘটনা নতুন নয়। উদ্ধার কাজ চলছে। যে ১৩ জন ভিতরে আটকা পড়েছে বলে জানা গিয়েছে, তাঁদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিতরে ঢোকার কিছু পর থেকেই খনির মুখ জলে ভরে যায়। তাঁরা আর ফিরতে পারেননি। প্রত্যক্ষদর্শীরাই পুলিশকে খবর দেন।

সম্প্রতি এই এলাকায় যত্রতত্র অবৈধ খাদানের বিরুদ্ধে সরব হন রাজ্যের সমাজকর্মী অ্যাগনেস খারশিং। তাঁকে গ্রামবাসীদের হামলার মুখেও পড়তে হয়।

খনির পাশ দিয়ে একটি নদী বয়ে গিয়েছে, একেবারে পাশেই নদী থাকায় জলস্তর অনেকটাই উঁচু। ফলে কিছু দূর মাটি খুঁড়লেই জল উঠে আসে খনিতে। খনির আকরিক নদীর জলে মিশে যাওয়ায় নদীর জলও দূষিত হয়ে পড়ে। সে কারণে ২০১৪ সাল থেকে জাতীয় পরিবেশ আদালত এই খনি অবৈধ ঘোষণা করে। কিন্তু তা সত্ত্বেও খনন আটকানো যায়নি। গ্রামবাসীরা খনন করার যন্ত্রপাতি নিয়ে এসে নিজেরাই ছোট ছোট ইঁদুরের মতো গর্ত (র্যাট হোল মাইনিং) করে আকরিক তোলেন। এ দিনও পাশের গ্রামের কয়েকজন মিলে খনন করতে গিয়েছিলেন।

টাইমস/ কেআরএস

Share this news on:

সর্বশেষ

img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026