সেরা কনস্টেবল পুরস্কার পাওয়ার পরদিনই ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার  

ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট বৃহস্পতিবার। এদিনই তেলঙ্গানার সেরা কনস্টেবল হিসেবে রাজ্য মন্ত্রী শ্রীনিবাস গৌড়র কাছ থেকে পুরস্কার নেন পাল্লে তিরুপতি রেড্ডি। আর এর পরের দিন শুক্রবার ঘুষের ১৭ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার হন তিনি।

আনন্দবাজার জানায়, তেলঙ্গানার মেহবুবনগর জেলার আই-টাউন থানায় কনস্টেবল হিসাবে কাজ করেন পাল্লে তিরুপতি রেড্ডি।

আই-টাউন থানা এলাকার বাসিন্দা এম রমেশ নামে এক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরেই ওই কনস্টেবলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করছিলেন। রমেশের অভিযোগ, তার কাছে ঘুষ চাইছিলেন তিরুপতি। টাকা না দিলে ট্রাক বাজেয়াপ্ত করা, এমনকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দিচ্ছিলেন। তাতে চরম বিরক্ত হয়েই দুর্নীতি দমন শাখায় অভিযোগ করেন রমেশ।

এর পরই ফাঁদ পাতে এসিবি। সেই ফাঁদেই শেষ পর্যন্ত ধরা পড়েন তিরুপতি। কাকতালীয় ভাবে, পুরস্কার পাওয়ার পরের দিনই তাকে গ্রেপ্তার করা হয়। তিরুপতির ইউনিফর্মের পিছনের পকেটে মিলেছে ১৭ হাজার টাকা। বিশেষ আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

এমন ঘটনা ভারতে নতুন নয়। বছর দুয়েক আগেও সেরা তহশিলদার হিসাবে পুরস্কৃত হন রঙ্গারেড্ডি জেলার রেভেনিউ অফিসার ভি লাবণ্য। গত জুলাই মাসেই এক কৃষকের থেকে ৪ লক্ষ ঘুষ নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে এসিবি। তার বাড়ি থেকে উদ্ধার হয় সাড়ে ৯৩ লক্ষ টাকা ও ৪০০ গ্রাম সোনা।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনে আগে-পরে সংঘাতের শঙ্কাকে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026
img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026