© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘কাশ্মীরে গণহত্যা শুরু করেছে ভারতীয় বাহিনী’

শেয়ার করুন:
‘কাশ্মীরে গণহত্যা শুরু করেছে ভারতীয় বাহিনী’
international-desk
০৯:১৩ পিএম | ২১ আগস্ট, ২০১৯

জম্মু-কাশ্মীরে নরেন্দ্র মোদি সরকার ‘গণহত্যা’ শুরু করে দিয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসউদ খান। ইসলামাবাদে  মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাসউদ খান বলেন, ৩৭০ ধারা বাতিলের পর থেকে এখন পর্যন্ত ভারতীয় বাহিনীর অত্যাচারে ৬ হাজারেরও বেশি কাশ্মীরি জনগণ আহত হয়েছেন।

জম্মু-কাশ্মীরে নরেন্দ্র মোদি সরকার ‘গণহত্যা’ শুরু করে দিয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসউদ খান।

ইসলামাবাদে  মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাসউদ খান বলেন, ৩৭০ ধারা বাতিলের পর থেকে এখন পর্যন্ত ভারতীয় বাহিনীর অত্যাচারে ৬ হাজারেরও বেশি কাশ্মীরি জনগণ আহত হয়েছেন।

তিনি আরও বলেন, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমি এ কথা বলছি যে, জম্মু-কাশ্মীরে গণহত্যা শুরু হয়েছে। নারীদের লাঞ্ছিত করা হচ্ছে, নির্বিচারে কাশ্মীরি জনগণকে হত্যা করছে ভারতীয় বাহিনী।

তিনি দাবি করেন, কাশ্মীরিদের হত্যার পর অচিহ্নিত কবরে তাদের দাফন করা হচ্ছে।

তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে কাশ্মীরের সঠিক চিত্র আসছে না। কাশ্মীরিদের দুর্দশার বিষয়ে একতরফা বিবরণ পাওয়া যাচ্ছে। কারণ ভারত সেসব সাংবাদিকদের অনুমোদন দিচ্ছে, যারা তাদের দেয়া তথ্যমতে প্রতিবেদন প্রকাশ করে।

আন্তর্জাতিক গণমাধ্যম যা বলছে

বার্তা সংস্থা এএফপি বলছে, কাশ্মীরে অচলাবস্থা আরোপের পর সেখান থেকে কোনো খবর প্রকাশ হতে দিচ্ছে না ভারতীয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, অচলাবস্থা চলার সময় সেখানে কেউ নিহত হয়েছে বলে বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। কেবল আট ব্যক্তি আহত হয়েছেন।

হাসপাতাল সূত্র বলছে, শতাধিক লোক আহত হয়েছেন। যাদের অনেকের শরীরে আগ্নেয়াস্ত্রের ক্ষত দেখা গেছে। আটক হওয়ার ভয়ে আহত অনেক কাশ্মীরি বাসায় চিকিৎসা নিচ্ছে।

ভারতীয় সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন এমন দুই ব্যক্তির স্বজনের সঙ্গে কথা বলেছে এএফপি।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন