কাশ্মীরের সংকটের জন্য দায়ী ব্রিটেনের শয়তানি: ইরান

জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন্য ব্রিটেন দায়ী উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ভারত উপমহাদেশ থেকে চলে যাওয়ার সময় ব্রিটেন যে শয়তানিসুলভ পদক্ষেপ নিয়েছিল তার পরিণতিতে আজ কাশ্মীর সংকট সৃষ্টি হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। কাশ্মীরে সংঘাত জিইয়ে রাখতেই ব্রিটেন এ ধরনের পদক্ষেপ নিয়েছিল।

বুধবার ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ইরানের সর্বোচ্চ নেতা। সেই বৈঠক তিনি এসব কথা বলেন।

তিনি আরও  বলেন, কাশ্মীরের মুসলমানদের অবস্থা উদ্বেগজনক। ভারত সরকারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, তবে ভারত সরকারের কাছে আমাদের প্রত্যাশা হলো কাশ্মীরের সভ্য ও ভদ্র জনগণের বিষয়ে তারা ন্যায়ভিত্তিক নীতি গ্রহণ করবে এবং সেখানকার মুসলমানদের ওপর কোনো ধরনের বলপ্রয়োগ করবে না।

পার্সটুডের খবরে বলা হয়, বৈঠকে আর্থ-রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে ইরানের ক্রমবর্ধমান অগ্রগতির কথা তুলে ধরেন সর্বোচ্চ নেতা।

তিনি বলেন, শত্রুরা ইরানের কোনো ক্ষতি করতে পারবে না। বিপ্লবের ৪০ বছর পার হয়েছে, আগামী ৪০ বছর হবে আমাদের জন্য আরও ভালো, কিন্তু শত্রুদের জন্য অপেক্ষা করছে আরও খারাপ সময়।

তিনি আরও বলেন, বিপ্লবের পর গত ৪০ বছরে আমেরিকা, ইউরোপ এমনকি সাবেক সোভিয়েত ইউনিয়ন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে, কিন্তু তারা সফল হতে পারেনি।

অপরিশোধিত তেল রপ্তানির ওপর নির্ভরতা কমাতে তিনি নতুন নতুন তেলজাত পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026
img
ধুরন্ধর ২-এ আসতে চলেছে বড় ধরনের চমক! Feb 06, 2026
img
দশ বছর পূর্ণ করল দীপক মুকুটের সিনেমা ‘সানাম তেরি কসম’ Feb 06, 2026
img
১২ তারিখেই নির্বাচন হবে : ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
জ্বরে কাঁপলেও অ্যাকশন দৃশ্যে অটল নানা পাটেকার! Feb 06, 2026