নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইরান

ইরান নতুন করে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর খবর এল। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এ কথা নিশ্চিত করেছেন। খবর পার্সটুডের।

ইরান সবসময়ই ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সমরাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে উল্লেখ করে হোসেইন সালামি বলেন, যুদ্ধ সক্ষমতা জোরদার করার লক্ষ্যে নতুন করে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে।

শুক্রবার ছিল ইরানের জাতীয় ইতিহাসের জন্য একটি অন্যতম সফল দিন- ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিকে ইঙ্গিত করে এ কথা বলেন তিনি।

তবে কী ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে এবং তার পাল্লা ও ধ্বংস ক্ষমতা কেমন- সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছুই বলেননি।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার একদিন আগে ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল তকিজাদে বলেছিলেন, শত্রুর লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে হামলা করা সম্ভব- ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এ বিষয়টি ইরান কখনো তেমন প্রকাশ করেনি।

ইরান তার যতটুকু প্রয়োজন ততটুকু পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে, তার চেয়ে বেশি নয়- উল্লেখ করে জেনারেল তকিজাদে বলেন, ইরানের প্রধান শত্রুগুলো ১,৮০০ কিলোমিটারের ভেতরে রয়েছে। সেজন্য ইরান এই প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ইরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর চেয়ে নিখুঁতভাবে হামলা করার শক্তি জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 04, 2026
img
এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির Feb 04, 2026
img

বরিশালে তারেক রহমানের সমাবেশ

মঞ্চের নিরাপত্তায় বিজিবি-পুলিশ ও ডিবি Feb 04, 2026
img
ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস Feb 04, 2026
img
বিএনপি প্রার্থীসহ ৬ জনকে শোকজ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
পোস্টাল ভোটে প্রবাসীদের দ্বিগুণ সাড়া, দেশে এখনো ধীরগতি Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026