আরব আমিরাতের ‘সর্বোচ্চ সম্মাননা’ পেল মোদি

কাশ্মীর বিতর্ক চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব জায়েদ’ দেয়া হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে ভূমিকা রাখায় শনিবার মোদিকে এই সম্মাননা দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরও মোদিকে এই সম্মাননা দেয়ার মধ্য দিয়ে প্রকাশ পেল ভারত সংযুক্ত আরব আমিরাতের কাছে কতটা গুরুত্বপূর্ণ।

মোদির আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো বেশ কয়েকজন বিশ্বনেতা এ সম্মাননায় ভূষিত হয়েছিলেন।

শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক অনুষ্ঠানে মোদির গলায় সোনার মেডালটি পরিয়ে দেন দেশটির প্রভাবশালী ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টুইটে লেখেন, ‘ঐতিহাসিকভাবেই ভারতের সঙ্গে এ দেশের কৌশলগত মিত্রতা রয়েছে। এতে আরও গতি আনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন আমার বন্ধু নরেন্দ্র মোদি।’

দুই দিনের এক সফরে মোদি এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন। এরপর তিনি বাহরাইন ও পরে ফ্রান্সে জি-৭ সম্মেলনে যোগ দেবেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে এই সম্মাননার নামকরণ করা হয়েছে। তার জন্ম শতবর্ষে এই সম্মাননা মোদিকে দেয়া হলো।

শেখ জায়েদ বিন সুলতানের ছবি পেছনে রেখে ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ মোদির গলায় মেডালটি পরিয়ে দেয়ার পর তার সঙ্গে হাত মেলান ও দুই নেতা কিছুক্ষণ হাত ধরে রেখে পরস্পর মৃদুস্বরে কথা বলেন।

ছবি তোলার জন্য দাঁড়ানোর সময় শেখ মোহাম্মদ মোদিকে বলেন, এটি আপনারই প্রাপ্য।

চলতি বছরের এপ্রিলে মোদিকে এ সম্মান দেয়ার কথা ঘোষণা করেছিল সংযুক্ত আরব আমিরাত।

ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বেশ পুরনো। ভারত যে সমস্ত দেশের সঙ্গে সবচেয়ে বেশি ব্যবসা করে তার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে আমিরাত। দেশটিতে সবচেয়ে প্রবাসী রয়েছে ভারতের। প্রায় ৩৩ লাখ ভারতীয় নাগরিক আরব আমিরাতে চাকরি ও ব্যবসা করছেন।

বিশ্বের অপরিশোধিত তেলের তৃতীয় বৃহত্তম ক্রেতা ভারত। নিজস্ব অর্থনীতির জন্যই ভারতের দ্রুত বর্ধমান ভোক্তা বাজার ও দক্ষ জনশক্তির ওপর সংযুক্ত আরব আমিরাতকে নির্ভর করতে হয়। 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026