© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রামের ফাঁকা মাঠে ভেঙে পড়ল ভারতের চালকবিহীন বিমান

শেয়ার করুন:
গ্রামের ফাঁকা মাঠে ভেঙে পড়ল ভারতের চালকবিহীন বিমান
international-desk
০৯:০৫ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-র একটি চালকবিহীন বিমান পরীক্ষামূলক উড্ডয়নের সময় চাষের জমিতে ভেঙে পড়েছে। মঙ্গলবার সকালে কর্নাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় এই ঘটনা ঘটে।  এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে। খবরে বলা হয়, মঙ্গলবার সকালেই কর্নাটকের চিল্লেনাহালি গ্রামের চাষের জমিতে বিকট শব্দে ভেঙে পড়ে বিমানটি। সেই ভাঙা বিমান দেখতে কার্যত গোটা গ্রাম ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশও। বিমানটি ফাঁকা মাঠে ভেঙে পড়ায় কেউ হতাহত হয়নি। তবে গ্রামের মধ্যে বিশালাকার এই বিমানটি ভেঙে পড়লে কী হতে পারত, তা ভেবেই আঁতকে উঠছেন গ্রামবাসীরা।

ভারতের ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-র একটি চালকবিহীন বিমান পরীক্ষামূলক উড্ডয়নের সময় চাষের জমিতে ভেঙে পড়েছে। মঙ্গলবার সকালে কর্নাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় এই ঘটনা ঘটে।  এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে।

খবরে বলা হয়, মঙ্গলবার সকালেই কর্নাটকের চিল্লেনাহালি গ্রামের চাষের জমিতে বিকট শব্দে ভেঙে পড়ে বিমানটি। সেই ভাঙা বিমান দেখতে কার্যত গোটা গ্রাম ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশও। বিমানটি ফাঁকা মাঠে ভেঙে পড়ায় কেউ হতাহত হয়নি। তবে গ্রামের মধ্যে বিশালাকার এই বিমানটি ভেঙে পড়লে কী হতে পারত, তা ভেবেই আঁতকে উঠছেন গ্রামবাসীরা।

ডিআরডিও সূত্রে জানা গেছে, মঙ্গলবার পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয় এই ড্রোনটির। কিন্তু সকাল ছ’টা নাগাদ যান্ত্রিক ত্রুটির কারণে সেটি ভেঙে পড়ে।

চিত্রদর্গ জেলার পুলিশ সুপার অরুণ কে বলেন, একটি ফাঁকা জমিতে ড্রোনটি ভেঙে পড়ে। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন