ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ২২২

ইন্দোনেশিয়ার লামপাং প্রদেশের উপকূল এলাকায় ভয়াবহ সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ২২২ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় ৭৪৫ জন আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে দ্য ওয়েদার চ্যানেল।

এর আগে সকালে হতাহত মানুষের সংখ্যা জানাতে গিয়ে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। ওই সময় মৃত মানুষের সংখ্যা ছিল ৪৩।

শনিবার রাতে বড় ধরনের সুনামি আঘাত হানে প্রদেশটির সান্দা স্ট্রেইটের চারপাশের সৈকতগুলোতে। এছাড়া উচ্চগতির এ সুনামিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে তারা ওই এলাকায় বড় ধরনের সতর্কতাও জারি করেছেন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, এ ঘটনায় এখনও দুইজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এছাড়া ডজনখানেক বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। সংস্থাটির মতে, এ সুনামি কোনো ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়নি। ধারনা করা হচ্ছে লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরির প্রভাব থেকে এ সুনামির উৎপত্তি হয়েছে।

এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে যেনো ধ্বংসস্তূপে পরিণত হয় সুলাওয়েসি দ্বীপ। যাতে নিহত হয়েছিলেন প্রায় এক হাজার ২০০ মানুষ।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা Feb 07, 2026
img
অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ঘোষণা Feb 07, 2026
img
পারিবারিক আবহের গল্প নিয়ে আসছে জোভান ও তটিনী Feb 07, 2026
img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026
img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
জেনে নিন দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Feb 07, 2026
img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026