ওষুধ না খেয়ে গান শুনুন, ঘুম আসবে: গবেষণা

ঘুমানোর জন্য অনেক চেষ্টা করছেন। কিন্তু ঘুম আসছে না, তবে কি ঘুমের ওষুধ খাবেন? না, ঘুমানোর জন্য আর ওষুধ নয়। এখন থেকে ঘুমের ওষুধ হচ্ছে গান। হ্যাঁ, শুয়ে শুয়ে কিছুক্ষণ আপনার প্রিয় গানগুলো শুনুন, দেখবেন আপনার ঘুম পাচ্ছে।

মনে রাখতে হবে এটা কারও মনগড়া কথা নয়। সম্প্রতি “পিএলওএস ওয়ান” জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এসব তথ্য ওঠে এসেছে।

গবেষণা বলছে, গান শোনা কেবল আপনার মানসিক উদ্বেগ বা ব্যথা দূর করবে না, একইসঙ্গে ঘুম নিয়ে যারা সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা একটা উত্তম সহায়কও বটে।

ঘুমের ঘাটতি একটি বড় সমস্যা, যা মারাত্মকভাবে শারীরিক ও মানসিকস্বাস্থ্যের ক্ষতি করবে। এ সমস্যার সমাধানে খুব সস্তা ও ওষুধমুক্ত সহায়ক হতে পারে গান শোনা।

প্রতিবেদনে বলা হয়, গান ঘুমের উদ্দীপনা জাগায় এবং ঘুমের বিঘ্নতা সৃষ্টিকারী অভ্যন্তরীণ ও বাহ্যিক উদ্দীপকসমূহকে প্রতিরোধ করে।

যুক্তরাষ্ট্রের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক তাবিথা ত্রাহান বলেন, “এই গবেষণা ঘুমের সহায়ক হিসেবে গান শুনতে উদ্বুদ্ধ করছে এবং কেন মানুষ ঘুমের সহায়ক হিসেবে গান শুনে তা প্রমাণ করছে”।

অনলাইন জরিপে পরিচালিত ওই গবেষণায় ৬৫১ জন অংশগ্রহণকারীদের গান শোনা, মানসিক চাপ ও ঘুমের অভ্যাস বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে।

ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৬২ ভাগ ঘুমের সহায়ক হিসেবে গান শুনে থাকেন। এমন কি যাদের ঘুমের সমস্যা নেই তারাও ঘুমের অভ্যাসকে উন্নত করতে গান শুনে থাকেন।

গবেষণা বলছে, মানুষের স্নায়ুবিক ও শারীরিক বিভিন্ন আচরণের উপর গান প্রভাব ফেলে। ঘুমের ঘাটতি দূর করতে সহায়তা করে। কারণ গান শুনলে দেহে ‘অক্সিটোসিন’ হরমোন নিঃসরণের হার বৃদ্ধি পায়। যা মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা দূর করে এবং মানসিক প্রশান্তি এনে দেয়।

 

Share this news on:

সর্বশেষ

img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026