© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুল্কফাঁকি: বিএনপির এমপি হারুনের ৫ বছর কারাদণ্ড

শেয়ার করুন:
শুল্কফাঁকি: বিএনপির এমপি হারুনের ৫ বছর কারাদণ্ড
own-reporter
০৩:০৩ পিএম | ২১ অক্টোবর, ২০১৯

বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদকে ৫ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় তাকে এ দণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। একই সঙ্গে, তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দুদুকের আদালত পরিদর্শক আশিকুজ্জামান জানান, মামলার রায়ে সাজা পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার পরিদর্শক মাইনুল ইসলাম জানান, রায় ঘোষণা শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন