সিলেটে চলন্ত বাসে আগুন, প্রাণে বাঁচল ৪০ যাত্রী

সিলেটের দক্ষিণ সুরমায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন অন্তত ৪০ যাত্রী।

সোমবার দুপুরে উপজেলার আলমপুর এলাকার সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জহুরা বেগম নামে এক নারী আহত হলেও বাকিরা অক্ষত আছেন। জহুরা বেগম রংপুর জেলার পীরগঞ্জ থানার শাহ মিয়ার স্ত্রী। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার উপজেলা সদর থেকে ৪০ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল নাজাহ পরিবহন নামের বাসটি। দক্ষিণ সুরমার আলমপুরে আসার পর হঠাৎ করে বাসটিতে আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নিরাপদ স্থানে চলে যান। তবে হুড়মুড়িয়ে নামার সময় জহুরা বেগম নামের এক যাত্রী আহত হন।

আলমপুর পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল জলিল জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

সিলেট নগর পুলিশের মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন বলেন, বাসে ব্যাটারি শর্ট হয়ে আগুন ধরেছে। তাৎক্ষণিকভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনীর দক্ষিণ সুরমা ইউনিটের সদস্যরা। বাসটি আলমপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026