রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা এটিকে আত্মহত্যা দাবি করলেও পুলিশ বলছে রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা হয়।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে মহানগরীর ভদ্রা জামালপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলম মাখনের ছেলে কামরুজ্জামান রুবেল (৩০) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (৩)।

জিআরপি থানার এসআই মশিউর রহমান জানান, সোমবার দুপুরে রেলস্টেশন থেকে ২টা ১৫ মিনিটের খুলনাগামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি বিলম্ব করে সাড়ে ৩টার দিকে ছেড়ে ভদ্রা জামালপুর রেলক্রসিং অতিক্রম করছিল। সে সময় রেলক্রসিং পার হতে গিয়ে কামরুজ্জামান রুবেল ও তার মেয়ে ট্রেনে কাটা পড়েন। এর মধ্যে রুবেল ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়ারা মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

জিআরপি থানা ওসি সাঈদ ইকবাল বলেন, আশপাশের লোকজন এটিকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করলেও ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। এরপরও এ ব্যাপারে আরও তদন্ত করে দেখা হবে।

এ ঘটনায় জিআরপি থানা ও রাজপাড়া থানায় পৃথক মামলা হবে বলে জানান ওসি।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026