দুই এমপিসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশন (দুদক) একাধিক সংসদ সদস্যসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে বুধবার এ সংক্রান্ত চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠিয়েছে দুদক।

দুদকের এ সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান ও সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশে মানিলন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

বিদেশযাত্রায় যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে- ভোলা ৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন, চট্টগ্রামের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। গ্রেপ্তার হওয়া কথিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম, মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূইয়া, মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ মো. লোকমান হোসেন ভূইয়া, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সম্রাটের সহযোগী এনামুল হক আরমান, কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি মোহাম্মদ শফিকুল আলম (ফিরোজ), অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান এবং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান (মিজান) ।

নিষেধাজ্ঞার আওতায় আরও যারা আছেন- গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু ও তার ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুপন ভূইয়া, কেন্দ্রীয় যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান ও তার স্ত্রী সুমি রহমান, লোকমান হোসেন ভূইয়ার স্ত্রী নাবিলা লোকমান, গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই , ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদ এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার। এ ছাড়া এনামুল হকের সহযোগী ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ (আজাদ রহমান), রাজধানীর কাকরাইলের জাকির এন্টারপ্রাইজের মালিক মো. জাকির হোসেন ও সেগুনবাগিচার শফিক এন্টারপ্রাইজের মালিক মো. শফিকুল ইসলাম।

অনুসন্ধানে যাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া যাবে তাদের সবারই বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হবে। আগামী কয়েক দিনে নিষেধাজ্ঞার আওতায় আরও অনেকে আসবেন বলে দুদক সূত্র জানিয়েছে।

 

টাইমস/এসআই

 

 

Share this news on:

সর্বশেষ

img
ভালোবাসা দিবসের সপ্তাহে আসছে ‘দো দিওয়ানে শহর মে’, উচ্ছ্বাসে নতুন মাত্রা অভিনেত্রী সন্দীপা ধর Feb 06, 2026
img
যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক Feb 06, 2026
img
‘কৃষ ৪’ এ কি ফিরছেন প্রিয়াঙ্কা? Feb 06, 2026
img
নতুন এক ইতিহাসের পথে হাঁটতে যাচ্ছে ‘মির্জাপুর’ Feb 06, 2026
img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026